ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২০ সেপ্টেম্বর) বাদ জোহর চ্যানেল আই মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে খিলগাঁও কবরস্থানে তাকে দাফন করা হবে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই পরিবার শোকাহত।









