চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ আসরের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের আসরটি বসবে তিন দেশ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দুটি গ্রুপে ভাগ হয়ে ১২টি দল অংশগ্রহণ করবে, সুপার সিরিজ খেলে আসবে আরও দুটি দল। আগামী ২ অক্টোবর গ্রুপপর্বের ম্যাচ দিয়ে শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। 

‘এ’ গ্রুপে খেলবে- ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং কোয়ালিফায়ার এ’তে উত্তীর্ণ হওয়া দলটি। গ্রুপ ‘বি’তে খেলবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার বি উত্তীর্ণ হওয়া দল।

গ্রুপপর্বের খেলা শুরু হবে আগামী ৭ অক্টোবর কেপটাউনে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। যৌথ আয়োজক সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে যথাক্রমে ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর তাদের অভিযান শুরু করবে। সাউথ আফ্রিকা কেপটাউনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এবং জিম্বাবুয়ে বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।

টুর্নামেন্টের ১৪টি দলের মধ্যে আয়োজক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তাদের সাথে যোগ দিয়েছে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি পুরুষ ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ের সেরা আটটি দল। বাকি চারটি স্থান নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের মাধ্যমে। শীর্ষ স্থান অর্জনকারী দল সরাসরি গ্রুপপর্বে প্রবেশ করবে, আর বাকি তিনটি দলগ্রুপ পর্বের একটি স্থানের জন্য সুপার সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সেভেন পর্বে উন্নীত হবে এবং উভয় গ্রুপের মধ্যে তুলনামূলকভাবে ভালো চতুর্থ স্থান অধিকারী দলটি সপ্তম স্থানটি দখল করবে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ১০ অক্টোবর জোহানেসবার্গে গড়াবে এবং ১৩ অক্টোবর ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপপর্বের শেষ খেলাটি হবে।

সুপার সেভেন পর্বে প্রবেশকারী বাকি সাতটি দল গ্রুপ পর্বের কোনো পয়েন্ট বহন করবে না, যার অর্থ প্রতিটি দল ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আরও ছয়টি করে ম্যাচ খেলবে। সুপার সেভেন পর্বের পর শীর্ষ চারটি দল সেমিফাইনালে উন্নীত হবে। সুপার সেভেন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির মুখোমুখি হবে চতুর্থ স্থান অধিকারী দল এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল একে অপরের মুখোমুখি হবে।

প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর টিসোয়ানে অনুষ্ঠিত হবে। উভয় সেমিফাইনালেই রিজার্ভ ডে থাকবে। ফাইনাল ম্যাচটি ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে, এবং প্রয়োজনে ২২ নভেম্বর রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ।

টুর্নামেন্টটি মোট ১২টি ভেন্যুতে গড়াবে। উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে তিনটি সুপার সিরিজ ম্যাচ এবং তিনটি গ্রুপ ম্যাচ হবে। এছাড়া জিম্বাবুয়েতে তিনটি এবং সাউথ আফ্রিকায় আটটি ভেন্যু রয়েছে। হারারে ও বুলাওয়ের পাশাপাশি ভিক্টোরিয়া ফলসের মোসি-ও-তুঙ্গা স্টেডিয়াম যুক্ত হয়েছে এবং সাউথ আফ্রিকায় কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, টিসোয়ানে, ব্লুমফন্টেইন, ডারবান, কুগোম্পো সিটি এবং গেবেরহাতে ম্যাচগুলো গড়াবে।

Tags: আইসিসিজিম্বাবুয়েনামিবিয়াবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফিকা
Previous Post

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

Next Post

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

Next Post

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT