চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে একঘণ্টা পেছানো হয়েছে পাকিস্তান-আমিরাত ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দল

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চাওয়া পাকিস্তান খেলার একঘণ্টা আগেও মাঠে আসেনি। একঘণ্টা পেছানো হয়েছে এশিয়া কাপের পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ।

গত ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ইস্যুতে নাখোশ পাকিস্তান। ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ আনে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। আইসিসির কাছে তাকে অপসারণের দাবি জানায় সংস্থাটি। আইসিসি তা আমলে না নেয়ায় পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার আলোচনা ওঠে।

আলোচনা ছাপিয়ে মঙ্গলবার অনুশীলন করেছিল তারা। বুধবার ম্যাচ খেলতে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় টিম হোটেল ছাড়ার কথা ছিল পাকিস্তানের। নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েননি দলটির ক্রিকেটাররা, শঙ্কা জাগে ম্যাচ গড়ানো নিয়ে।

ক্রিকেটারদের হোটেল না ছাড়া ঘটনায় রমিজ রাজা ও নাজাম শেঠিকে নিয়ে জরুরি বৈঠক করেন পিসিবি ও এসিসি সভাপতি মহসীন নকভী। তারপর ক্রিকেটারদের মাঠে যেতে বলেন পিসিবি সভাপতি। এরপর মাঠের পথে হোটেল ছাড়েন তারা। তার আগে অবশ্য একঘণ্টা পেছানো হয় ম্যাচ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলা গড়ানোর কথা ছিল। একঘণ্টা পিছিয়ে এখন ম্যাচ গড়াবে সাড়ে নয়টায়। টস হবে নয়টায়।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা। দুদফায় তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য আবেদন করেছে পিসিবি। প্রথমবার নাকচ করলেও পিসিবির দ্বিতীয় মেইলের কোন উত্তরই দেয়নি আইসিসি।

পিসিবির দাবি, ভারত ম্যাচে টসের সময় রেফারি পাইক্রফট নিজেই পাকিস্তান অধিনায়ককে বলেছেন- হাত মেলানোর দরকার নেই।

Tags: আইসিসিএশিয়া কাপ-২০২৫এসিসিদুবাইনকভীপাকিস্তান-আমিরাতভারতলিড স্পোর্টস
Previous Post

আজও ভয় ছড়িয়ে চলেছে এই সিনেমা!

Next Post

সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৬৭ কোটি ডলার

Next Post
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৬৭ কোটি ডলার

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ আটক ১১ জনের ছবি, গ্রেপ্তারকৃতদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, আটক ১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT