চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৬৭ কোটি ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in অর্থনীতি
A A
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসীরা ১৬৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৪১০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ১–১৬ সেপ্টেম্বর সময়ে ১৬৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৩৭ কোটি ১০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ২০ লাখ ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (জুলাই–১৬ সেপ্টেম্বর) মোট রেমিট্যান্স এসেছে ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার। গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৫৪৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ২০ দশমিক ৮০ শতাংশ।

অর্থবছরের মাসভিত্তিক হিসাবে চলতি জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা) এবং আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা)।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের সর্বোচ্চ। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

গত অর্থবছরের (২০২৪–২৫) মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল: জুলাই ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি, অক্টোবর ২৩৯.৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি, জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুন ২৮২ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, তা অব্যাহত থাকলে বছরের শেষে প্রবাসী আয়ের নতুন রেকর্ড হতে পারে।

Tags: অর্থবছরবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
Previous Post

যে কারণে একঘণ্টা পেছানো হয়েছে পাকিস্তান-আমিরাত ম্যাচ

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, আটক ১১

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ আটক ১১ জনের ছবি, গ্রেপ্তারকৃতদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, আটক ১১

প্রধান উপদেষ্টার ছবি, বাংলাদেশি ব্যক্তি, পেশাদার পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT