চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, আটক ১১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:58 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ আটক ১১ জনের ছবি, গ্রেপ্তারকৃতদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) পুলিশের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায় ক্যাম্প থেকে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল ‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বিকাশ মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

‎আটককৃতরা হলেন: টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাসিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)।

‎ওইদিন রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, মঙ্গলবার রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বিকাশ মোড়ে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছেন। তাৎক্ষণিক এবিপিএনের ৫টি টিম ডাকাতদের গ্রেপ্তারে অভিযানে নামে। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন। পরে বল কার্তুজ এবং লিডবল কার্তুজ ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে কৌশলগত অভিযানের পর শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ডাকাতসহ ১১ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তৈরি তলোয়ার, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি চাকু, একটি লোহার স্কয়ারবারের তৈরি দেশীয় অস্ত্র, একটি লোহার তৈরি ছুরি।

‎অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন ৪০-৪৫ জন সহযোগী ডাকাতসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের আটক করে নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে আরও ফোর্স গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

‎তিনি জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক এসব রোহিঙ্গারা ক্যাম্পে মাদক ব্যবসায়ী, ডাকাত, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ এবং ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

বর্তমানে ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং অজ্ঞাত ডাকাত সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে ক্যাম্পের অভিযানসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

Tags: গুলিবর্ষণরোহিঙ্গা ক্যাম্প
Previous Post

সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৬৭ কোটি ডলার

Next Post

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার ছবি, বাংলাদেশি ব্যক্তি, পেশাদার পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ক্রিকেট মাঠে কোচের গভীর চিন্তা ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চেয়েছেন পাইক্রফট, দাবি পিসিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT