চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজও ভয় ছড়িয়ে চলেছে এই সিনেমা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
একজন ভয়ঙ্কর সিনেমার চরিত্রের ভয়ঙ্কর মুখাবয়ব, ভয় দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম ভয়ানক হরর থ্রিলার বলা হয় সিনেমাটিকে! আজও দর্শকদের ঘুম হারাম করে রাখে। এখনো যখন সিনেমাটি কেউ দেখেন, ওই রাতের ঘুম সিঁকেয় উঠে! সিনেমাটি হরর জগতের এক অভূতপূর্ব ক্লাসিক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

যে ভয়ংকর সিনেমাটির কথা বলা হচ্ছে, তার নাম ‘দ্য এক্সরসিস্ট’ (১৯৭৩)। ৫০ বছরের বেশী সময় আগে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিলো মাত্র ২৫টি থিয়েটারে! এই সময়ের হিসেব অনুযায়ী ছবির বাজেট ছিলো মাত্র ১০৪ কোটি টাকা!

আর কতো আয় করেছিলো জানেন? শুনলে চোখ রীতিমত কপালে উঠবে! ১০০ কোটি বাজেটে নির্মিত সেই সময়ের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিলো প্রায় চার হাজার কোটি টাকা!

ছোট্ট মেয়ে রিগান ম্যাকনেইল একটি দানবীয় শক্তির আক্রমণে অধঃপতিত হয়। তার মা, অভিনেত্রী ক্রিস ম্যাকনেইল, দুইজন পাদরি এবং অভিজ্ঞ এক্সরসিস্ট ফাদার মেরিনের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করার জন্য লড়াই করেন। রিগানের আচরণ ও কণ্ঠের ভয়ঙ্কর পরিবর্তন দর্শকদের নাড়া দেয়!

সিনেমাটি কেন এত ভয়ঙ্কর? ছবিটি শুধুই চিৎকার বা কমেডি নয়, এটি পুরোপুরি সত্যিকারের ভয় দেখায়! ধীরে ধীরে ভয় বাড়ানো, ধর্মীয় থিম ব্যবহার এবং দর্শকদের অদৃশ্য আতঙ্কের মুখোমুখি করানো— এই সব মিলিয়ে ছবিটি অতিশয় তীব্র এবং গভীর। মুক্তির সময় দর্শকরা অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে। কিছু দেশে এটি নিষিদ্ধও হয়।

প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে রিগান ম্যাকনেইলের চরিত্রে লিন্ডা ব্লেয়ার, ক্রিস ম্যাকনেইলের চরিত্রে এলেন বার্সটিন, ফাদার কারাসের চরিত্রে জেসন মিলার এবং ফাদার মেরিনের চরিত্রে ম্যাক্স ভন সিডউ অভিনয় করেন।

ছবির শক্তিশালী অভিনয়, ভয়ঙ্কর পরিবেশ এবং ধর্মীয় থিম হরর সিনেমার জন্য নতুন মানদণ্ড স্থাপন করে। যুগ যুগ ধরে ‘দ্য এক্সরসিস্ট’ হরর জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ক্লাসিক হিসেবে মানুষের মনকে কাঁপিয়ে রেখেছে। ইন্ডিয়া.কম

Tags: অভিনয়ক্লাসিকদ্য এক্সরসিস্টবক্স অফিসলিড বিনোদনসিনেমাহররহলিউড
Previous Post

প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

Next Post

যে কারণে একঘণ্টা পেছানো হয়েছে পাকিস্তান-আমিরাত ম্যাচ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে একঘণ্টা পেছানো হয়েছে পাকিস্তান-আমিরাত ম্যাচ

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৬৭ কোটি ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT