চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী খুনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 18, মার্চ 2023
in পরিবেশ
A A
বাংলাদেশি লেখকদের বই বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের কঠোর সমালোচনা করেছেন লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্টরা। তারা বলেন, উন্নয়ন ও নদীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এর মধ্য দিয়ে নদীমাতৃক বাংলাদেশ থেকে নদী গায়েব করে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ভয়াবহ প্রবণতা ঠেকাতে তারা রাষ্ট্রের নীতিনির্ধারক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, অ্যাকাডেমিশিয়ান ও অ্যাক্টিভিস্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত সাংবাদিক ও লেখক আমীন আল রশীদের ‘উন্নয়নপাঠ: নদী ও প্রাণ’ বইয়ের ওপর আলোচনায় এসব কথা উঠে আসে। শহর ও শিল্পাঞ্চলের নদীগুলো সবচেয়ে বেশি বিপন্ন উল্লেখ করে বক্তারা একে ‘আত্মঘাতি উন্নয়নচিন্তা’ বলে মন্তব্য করেন।

রাজধানীর কাছে টঙ্গি খালের উপর রেল সেতু নির্মাণ করতে গিয়ে খালের দুই পাড় ভরাটের সমালোচনা করে এ ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়েও বক্তারা প্রশ্ন তোলেন। তারা মনে করেন, টঙ্গি খালের প্রাণ-প্রবাহ ঠিক রেখেই সেতুটি নির্মাণ করা যেত। পিলারগুলো নদীর সীমানার বাইরে দেয়া যেত। কিন্তু সেটি না করে খরচ কমানোর জন্য সেতুর পিলার দেয়া হয়েছে খালের ভেতরে। এমনকি সরু এই খালকে ভরাট করে আরও সরু করে ড্রেনে পরিণত করা হচ্ছে। বছরের পর বছর ধরে যাদের ভুল নকশা ও পরিকল্পনার কারণে দেশের নদী, খাল, জলাশয় ভরাট হয়েছে; নাব্যতা হারিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত বলেও বক্তারা উল্লেখ করেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, নদী গবেষক মোহাম্মদ এজাজ, নৌযোগাযোগ বিশেষজ্ঞ আমিনুর রসুল বাবুল, যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম, লেখক আলমগীর খান, সৈকত হাবিব, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

রাজধানীর আগারগাঁওয়ে এই আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)।

 

Tags: অ্যাক্টিভিস্টগবেষক
Previous Post

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত ৪

Next Post

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা ক্রেমলিনের

Next Post
মস্কো শহরের ঐতিহ্যবাহী স্থাপনা ও গির্জার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা ক্রেমলিনের

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইরিশদের প্রতি সম্মান রেখেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT