চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত ৪

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
8:49 পূর্বাহ্ন 18, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে দুর্ঘটনা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি – চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলে ২ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মধ্যে ১ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।নিহত এবং আহতরা চট্টগ্রামের ভাটিয়ারির একটি ইট ভাটার শ্রমিক।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিমুল মো: রফি জানান, চট্টগ্রামের ভাটিয়ারীর ব্রিকস এন্ড ক্লে লিঃ এর একটি ইট ভাটার শ্রমিকরা বাস যোগে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মানিকছড়িতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের চাপায় নিহত ২ জনসহ আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবব্রত ভট্টাচার্য্য জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে বাস দুর্ঘটনায় রাঙ্গামাটি সদর হাসপাতালে ৬ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, আহত ৪ জনের মধ্যে ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে বাস দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্টের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

Tags: সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

লোকেশ রাহুলের অনবদ্য ইনিংসে জয় পেলো ভারত

Next Post

উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী খুনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

Next Post
বাংলাদেশি লেখকদের বই বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী খুনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

মস্কো শহরের ঐতিহ্যবাহী স্থাপনা ও গির্জার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা ক্রেমলিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT