চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা ক্রেমলিনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 18, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মস্কো শহরের ঐতিহ্যবাহী স্থাপনা ও গির্জার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এ গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর, কারণ হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এ সিদ্ধান্ত অর্থহীন।

সেই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা’ স্বীকার করতে মস্কোর কোন বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন: এই গ্রেপ্তারি পরোয়ানাকে আমরা অত্যন্ত আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করি।রাশিয়া, অন্যান্য অনেক রাষ্ট্রের মতো, এই আদালতের এখতিয়ার স্বীকার করে না। সেই অনুসারে রাশিয়ান ফেডারেশন এই পরোয়ানাকে আইনি দৃষ্টিকোণ থেকে ‘বাতিল’ এবং ‘অকার্যকর’ বলে মনে করে।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইসিসির এক বিবৃতিতে বলা হয়: ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

Tags: আইসিসিভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
Previous Post

উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী খুনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

Next Post

আইরিশদের প্রতি সম্মান রেখেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইরিশদের প্রতি সম্মান রেখেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় সাকিব-মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT