চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দহীন ফুটবল, আসিয়ান কাপে শুরুটা বিবর্ণ হল বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফিফা আসিয়ান কাপে গ্রুপপর্বে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একদম পেরে ওঠেনি বাংলাদেশ। ভুল পাস, ছন্দহীন ফুটবল, আক্রমণ গড়তে না পারা, হারার মঞ্চে বেশ ভুগতে হয়েছে হামজা চৌধুরী-শমিত সোমদের। ৭০ মিনিট পর্যন্ত বল দখলে একচেটিয়া ছিল মালয়েশিয়া। শেষদিকে কিছুটা বল দখলে রাখতে পারে বাংলাদেশ। শেষঅবধি ৩-০ গোলে হেরে আসর শুরু করেছে থমাস ডুলির শিষ্যরা।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচজুড়ে ৪০ শতাংশ বল দখলে রাখতে পারে বাংলাদেশ, মালয়েশিয়ার ৬০ শতাংশ। ৩টি শট নিতে পারে বাংলাদেশ, যার দুটি দ্বিতীয়ার্ধে। লক্ষ্য বরাবর ছিল দুটি। প্রথমার্ধে লক্ষ্যে আক্রমণ গড়তে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ৭ শট নিয়ে মালয়েশিয়া লক্ষ্যে রাখে ৩টি, যার তিনটিই গোল হয়।

ম্যাচের শুরুতে ভালোই খেলছিল বাংলাদেশ। দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠে মালয়েশিয়া। একের পর এক আক্রমণে রক্ষণে ব্যস্ত রাখে শাকিল আহাদ-তারিক কাজী-জায়ান আহমেদদের। ১৮তম মিনিটে প্রথম সাফল্য আসে মালয়েশিয়ার। নুয়া লেইনের উঁচিয়ে দেয়া বল আরিফ আইমান বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের পায়ের ফাঁক গলে জালে জড়িয়ে দেন। ১-০তে এগিয়া যায় মালয়েশিয়া।

২৯ মিনিটে ভালো সুযোগ ছিল বাংলাদেশের, অফসাইডে কাটা পড়েন ফারহান আলী ওয়াহিদ। ৩৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে রাকিব হোসেন শট নিলে পোস্টের কাছ দিয়ে চলে যায় বল। ৩৭ মিনিটে শাকিল আহাদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ডি-বক্সের বাইরে জটলা করে বাংলাদেশের ডিফেন্ডাররা। সেখানে সহজে তপুর থেকে বল ছিনিয়ে নেন স্টুয়ার্ট উইলকিন, বক্সের আরেক প্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন আরিফ, তার দিকে বাড়ান, সহজ গোলে ব্যবধান দিগুণ করেন আরিফ।

ম্যাচের ৪৪ মিনিটে মালয়েশিয়ার ফয়সাল হালিমের সরাসরি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে একটিও লক্ষ্য বরাবর শট নিতে পারেনি সোহেল রানা দল।

বিরতিতে পর ফাহমিদুল ইসলামের বদলি হয়ে নেমে লাল-সবুজের জার্সিতে অভিষেক ঘটে ২২ বর্ষী শুকি ইতোফুসার। দ্বিতীয়ার্ধে নেমেই বাংলাদেশের জালে বল জড়ায় মালয়েশিয়া। ৫২ মিনিটে লা’ভের করবিন-ওংয়ের বাড়ানো বল জালে জড়ান বের্গস, ৩-০তে এগিয়ে যায় দলটি। ৫৯ মিনিটে তারিক কাজীর বদলি হয়ে নেমে অভিষেক ঘটে ১৯ বর্ষী জিদান আলেক্সান্ডার ইউসুফের।

৭৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরী। তার সরাসরি শট ঠেকিয়ে দেন মালয়েশিয়া গোলরক্ষক হাজিক নাদজলি। ৭৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেড করেন ইউসুফ, বল পোস্ট ঘেঁষে চলে যায়। ৮২ মিনিটে লক্ষ্য বরাবর শট নেন শাহরিয়ার ইমন, আটকে দেন মালয়েশিয়া গোলরক্ষক। শেষে ৩-০তে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় নামবেন হামজা-শমিতরা।







Tags: ইন্দোনেশিয়াফিফা আসিয়ান কাপবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টস
Previous Post

আফগানিস্তানকে হারিয়ে আবারও চমকে দিলো নেপাল

Next Post

কমিউনিকেশনস ইন এ বক্স: কখন কথা বলবেন, কখন নীরব থাকবেন

Next Post

কমিউনিকেশনস ইন এ বক্স: কখন কথা বলবেন, কখন নীরব থাকবেন

শিশুদের পাঠাভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে ‘শিশু বিচিত্রা’ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT