চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে হারিয়ে আবারও চমকে দিলো নেপাল

এশিয়ান গেমস ক্রিকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ান গেমস ক্রিকেটে চমক দেখিয়েছে নেপাল। কুশল ভুর্তেল ও ললিত রাজবংশীর স্পিনে কাবু হয়েছে আফগানিস্তান। পরে সন্দীপ জোরা ও রহিত পাউডেলের নির্ভার ব্যাটিংয়ে গেমসের তিন আসরে ফাইনালে খেলা আফগানদের ৫ উইকেটে হারিয়েছে নেপাল।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে আফগানিস্তান। জবাবে ১৭.২ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।

গ্রুপপর্বে দুই ম্যাচে ১টি করে জয় ও হারে পয়েন্ট টেবিলে শীর্ষে এখনও আফগানরা। এক ম্যাচ খেলে জয় নিয়ে দুইয়ে নেপাল। জাপানের বিপক্ষে জিতলে গ্রুপ-এ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে যাবে তারা।

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় জয় নেপালের। ২০১৪ সালে আফগানদের ৯ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছিল তারা। সেসময় আফগানরা আইসিসির পূর্ণ সদস্য ছিল না। পূর্ণ সদস্য দ্বিতীয় দেশের বিপক্ষে জয় পেল নেপাল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শারজায় ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল নেপাল। দ্বিতীয় ম্যাচে তারা ৯০ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল।

আগে ব্যাটে নামা আফগানরা ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। চতু্র্থ উইকেটে ফয়সাল খান আহমাদজাই ও নাজিবুল্লাহ জাদরান যোগ করেন ৩৯ রান। ১২.৩ ওভারে দলীয় ৫৫ রানে ফয়সাল আউট হলে জুটি ভাঙে। ৩৩ বলে ৩০ রান করে যান। ৬৫ রানে মোহাম্মদ ইসহাক ও দারবীশ রাসুলির উইকেট হারায় আফগানরা। ইসহাক ৭ রানে এবং রাসুলি শূন্য হাতে ফেরেন।

সপ্তম উইকেটে ৩০ রান যোগ করেন নাজিবুল্লাহ জাদরান ও নাঙ্গেলিয়া খান। ১৯তম ওভারের শেষ বলে জাদরান আউট হন ৪০ বলে ৩০ রান করে। পরে আবদুল্লাহ আহমদাজাইকে নিয়ে ইনিংস শেষ করেন নাঙ্গেলিয়া, ১৭ রান করেন।

নেপাল বোলারদের মধ্যে কুশল ভুর্তেল ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান খরচায় নেন ৪ উইকেট। ললিত রাজবংশী ৪ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট।

জবাবে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় নেপাল। কুশল ভুর্তেল ফেরেন খালি হাতে। ১২ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। আসিফ শেখ ফেরেন ২ রান করে। ৬.৩ ওভারে ৩১ রানে তৃতীয় উইকেট হারায় নেপাল। কুশল মাল্লা আউট হন ৯ রানে।

দশম ওভারের শেষ বলে ৫৬ রানে চতুর্থ উইকেট হারায় নেপাল। সন্দীপ জোরা আউট হন ৩৫ বলে ৩৪ রান করে। ১৭.১ ওভারে জয় থেকে ১ রান দূরে থাকতে পঞ্চম উইকেট হারায় দলটি। পরের বলে জয় নিশ্চিত করে নেপাল। রোহিত পাউডেল অপরাজিত থাকেন ৩২ বলে ৩৩ রানে। ১ রানে করেন গুলশান ঝা।

আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন ফরিদউদ্দিন দাউদজাই, আব্দুল্লাহ আহমাদজাই ও আরব গুল।











Tags: আফগানিস্তানএশিয়ান গেমসক্রিকেটজাপাননেপাললিড স্পোর্টস
Previous Post

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

Next Post

ছন্দহীন ফুটবল, আসিয়ান কাপে শুরুটা বিবর্ণ হল বাংলাদেশের

Next Post

ছন্দহীন ফুটবল, আসিয়ান কাপে শুরুটা বিবর্ণ হল বাংলাদেশের

কমিউনিকেশনস ইন এ বক্স: কখন কথা বলবেন, কখন নীরব থাকবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT