চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ লাখ মানুষ পাবে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 14, মার্চ 2024
in বাংলাদেশ
A A
ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণকারীরা আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ১০ লাখ মানুষকে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে “ইকুইটেবল এন্ড সাস্টেইনেবল ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ ডেল্টাপ্ল্যান হটস্পট ২০২২-২০২৬” শীর্ষক প্রকল্প।২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এক বছরে ৩০ হাজারেরও বেশি মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে এবং নিরাপদ পয়ঃনিষ্কাশন সুবিধা পেয়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ।

এই প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং আগামীর পথচলার নানা দিক নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকার ব্র্যাক সেন্টারে প্রকল্পের বার্ষিক কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, ব্র্যাক ওয়াশ কর্মসূচি এবং আই আর সি নেদারল্যান্ডস এই প্রকল্পটি পরিচালনা করছে।

কর্মশালায় জানানো হয়, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ এর ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি ৩০ হাজারেরও বেশি মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করেছে। ১ হাজার ১২৯টি নিরাপদ পানির উৎস স্থাপনের জন্য স্থানীয় মানুষদের ঋণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ঋণ ও অনুদানের মাধ্যমে ৭ হাজার ৮০ টি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে, যার ফলে উপকৃত হয়েছে ৩৬ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে নারীর সংখ্যা প্রায় ১৮ হাজার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি বরেন্দ্র, উপকূলীয়, হাওর এবং বন্যা কবলিত এলাকায়। এসব অঞ্চলের ১৪টি জেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে। এই জেলাগুলো হচ্ছে, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জামালপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ।

কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাকের আইডিপি এবং ওয়াশের পরিচালক হোসেন ইশরাত আদিব এবং একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যালচেঞ্জ এর কর্মসূচি প্রধান এস. এম. মনজুর রশীদ। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডস দূতাবাসের ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের (আইডব্লিউআরএম) সিনিয়র পলিসি অ্যাডভাইজার ড. মো. শিবলী সাদিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এইচ এম খালেকুর রহমান, ওয়াটারএইড বাংলাদেশের এডভোকেসি এন্ড ক্যাম্পেইন লিড এডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ এবং আই আর সি’র ইনোভেশন লিড ইঙ্গেবর্গ ত্রুকার্ট।

Tags: নিরাপদ পানিপানিব্র্যাকস্যানিটেশন
Previous Post

নেইমারের থেকে যা নিতে চান সাফজয়ী থুইনুই

Next Post

সড়ক দুর্ঘটনায় হাসপাতালে থিরিমান্নে

Next Post
ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় হাসপাতালে থিরিমান্নে

Young boy in pink polo shirt sitting indoors at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকে যা বলে বলুক ‘তুমি ফুটবল খেলো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT