চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের থেকে যা নিতে চান সাফজয়ী থুইনুই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 14, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের এক স্কুলছাত্র, পিঙ্ক রঙের পোশাক পরা, ক্লাসরুমে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৬ মেয়েদের সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য থুইনুই মারমা, ভুটান ও ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে জালে বল পাঠিয়েছিলেন রাঙ্গামাটির কিশোরী। মিডফিল্ডার হলেও খেলতে পছন্দ করেন স্ট্রাইকার হিসেবে। ব্রাজিলীয় তারকা নেইমারের ভীষণ অনুরাগী থুইনুই, আয়ত্ত করতে চান নেইমারের স্কিলও। কখনও নেইমারের সঙ্গে দেখা হলে সবার আগে খেলার সেসব টোটকাটাই জানতে চাইবেন সাফজয়ী তারকা।

বুধবার চ্যানেল আই সংবর্ধনা দিয়েছে সাফজয়ী দলকে। বাফুফের বাসে চড়ে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছিলেন শিরোপাজয়ী বীরকন্যারা, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় থুইনুই-প্রীতিদের। পরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন চ্যাম্পিয়ন মিডফিল্ডার থুইনুই।

নেইমারকে ঘিরে থুইনুই জানিয়েছেন স্বপ্নের কথা। বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমার পছন্দের তারকা নেইমার। তিনি যেভাবে গোল করে উল্লাস করেন তা আমার অনেক ভালো লাগে। তবে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটি হল, নেইমারের ফুটবলীয় স্কিল। তার স্কিলগুলো আমার খুব ভালো লাগে।’

‘নেইমারকে যদি কখনও সামনে পাই, তাকে বলব আপনার খেলা অনেক ভালো লাগে। আর তার কাছ থেকে স্কিলগুলো শিখে নেবো।’

থুইনুই মিডফিল্ডার হিসেবে খেললেও স্বপ্ন প্রতিপক্ষের জালে নিয়মিত গোল করার। বলেছেন, ‘আগে স্ট্রাইকার পজিশনে খেলতাম, এখন মিডফিল্ডে চলে এসেছি। তবে স্ট্রাইকার হিসেবে খেলতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগত। কারণ স্ট্রাইকাররা গোল পান, তারা সামনে থেকে খেলার সুযোগ পান, স্ট্রাইকার মানেই হল গোল করা।’

Tags: থুইনুই মারমানেইমারবাফুফেলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
Previous Post

শুরু হতে যাচ্ছে অষ্টম হার ই-ট্রেড এক্সিবিশন

Next Post

১০ লাখ মানুষ পাবে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা

Next Post
ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণকারীরা আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ লাখ মানুষ পাবে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা

ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় হাসপাতালে থিরিমান্নে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT