চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় হাসপাতালে থিরিমান্নে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 14, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বৃহস্পতিবার সকালে দেশটির উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরার কাছে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই লঙ্কান ক্রিকেটার।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো বিষয়টি জানিয়েছে। থিরিমান্নে যে গাড়িতে ছিলেন, তার বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীর্থযাত্রায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় থিরিমান্নের গাড়ি।

থিরিমান্নের চোটের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর তাকে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গাড়িতে থিরিমান্নের সঙ্গে আরও একজন যাত্রী ছিলেন। তিনিও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১০ সালে শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক হয় থিরিমান্নের। জাতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টুয়েন্টি খেলেছেন থিরিমান্নে। ২০২২ সালের মার্চে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন থিরিমান্নে।

শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপেও খেলেছেন থিরিমান্নে। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ দুটোই জিতেছেন তিনি। সে বছর এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন, পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। শ্রীলঙ্কাকে নেতৃত্বও দিয়েছেন পাঁচটি ওয়ানডেতে। গত বছর জুলাইয়ে ১৩ বছরের আন্তর্জাতিক বিদায় বলেছেন এই ব্যাটার।

Tags: লিড স্পোর্টসশ্রীলঙ্কাসড়ক দুর্ঘটনা
Previous Post

১০ লাখ মানুষ পাবে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা

Next Post

লোকে যা বলে বলুক ‘তুমি ফুটবল খেলো’

Next Post
Young boy in pink polo shirt sitting indoors at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকে যা বলে বলুক ‘তুমি ফুটবল খেলো’

অপুর্বের বিরুদ্ধে অভিযোগের নথিপত্রের পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চুক্তি ভঙ্গ’ ও ‘টাকা আত্মসাৎ’ এর অভিযোগে যা বললেন অপূর্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT