চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন বর্জন না করতে ঐক্যফ্রন্টের প্রতি কাদেরের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 03, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

দেশ এবং জনগণের স্বার্থে কোনো আজুহাতে জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

কাদের বলেন: আমরা কোনোভাবেই একতরফা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনে লড়াই করতে চাই না। ওয়ান সাইডেড গেম হোক ওয়ান সাইডেড ম্যাচ হোক সেটা আমরা চাই না।

‘‘ডেমোক্রেসি হচ্ছে দুই চাকার বাইসাইকেল। এখানে অপজিশন হবে সেটা পিপল ডিসাইড করবে। আমরা ফাঁকা মাঠে গোল দেব এমন ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোষণ করেন না। আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে প্রতিপক্ষ দলগুলোকে এবং দেশবাসীকে এ বিষয়ে আশ্বস্ত করতে চাই।’’

নিজের দায়িত্বশীল জায়গা থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থেকে আমি একটা কথা বললাম, ২৩-২৪ দিন পরে সেটা থাকলো না! সেটা তো হয় না, দেশবাসী এটা মনে রাখবে।

‘‘ফাঁকা বুলি-ফাঁকা প্রতিশ্রুতি দিতে চায় না। যা সত্য তাই বলছি। আমরা চাই সবাই নির্বাচনে লড়বে এবং নির্বাচন একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে হুমকি দেওয়া হচ্ছে, দেশ ও জনগণের স্বার্থে সেখান থেকে তারা সরে আসবেন ।’’

২০ দলীয় জোটের পক্ষে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদ অভিযোগ করেছেন, তাদের প্রায় ৮০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সরকারের জয় লাভের পথে এগিয়ে রাখার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যদি এমনটা থাকে শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকা হবে না।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাদের বলছেন: অলি আহমেদ সাহেবের সঙ্গে সম্ভবত গতকালই আমার মোবাইলে কথা হয়েছে।তিনি প্রশাসনিকভাবে লেভেল প্লেইং ফিল্ড এর ব্যাপারে কিছু কিছু সমস্যার কথা তুলে ধরেছিলেন। আমি তখনই তাকে বলেছি, দেখুন এখন তো পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। তারপরও বর্তমান সরকারের একজন মন্ত্রী হিসাবে রুলিং পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে আমি চেষ্টা করব কোনোভাবেই যেন আপনার এলাকায় লেবেল প্লেইং ফিল্ড ক্ষুন্ন না হয়।

আমি এ ব্যাপারে কথা বলেছি। আমরা যেহেতু সরকারে আছি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আমি সেখানে প্রশাসনের সঙ্গে কথা বলেছি, বলে শেষ করেন কাদের।

Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় ঐক্যফ্রন্টনির্বাচন
Previous Post

বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠে মুক্তিসংগ্রাম

Next Post

আহত হুতি বিদ্রোহীদের উদ্ধারে যাচ্ছে জাতিসংঘ

Next Post
জাতিসংঘ-ইয়েমেন যুদ্ধ-হুতি বিদ্রোহী

আহত হুতি বিদ্রোহীদের উদ্ধারে যাচ্ছে জাতিসংঘ

অপেক্ষার রাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT