চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠে মুক্তিসংগ্রাম

লায়লা নওশিন by লায়লা নওশিন
1:09 অপরাহ্ন 03, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু-বঙ্গবন্ধুর নেতৃত্বে-জিন্নাহকে না

মোহাম্মদ আলী জিন্নাহকে ছাত্রসমাজ ‘না’ বলে দেয়ার পর সংগঠিত হতে থাকে রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ যার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠে বাঙালি জাতির মুক্তিসংগ্রাম।

পাকিস্তান জন্ম নেয়ার পর মুসলিম লীগ সরকার যখন পূর্ব বাংলার মানুষদের সঙ্গে কোটারি, কুশাসন, অত্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে তখন শেখ মুজিবুর রহমানসহ অন্য নেতারা মিলে সিদ্ধান্ত নেন নতুন একটি রাজনৈতিক দল গঠনের।

তারই ধারাবাহিকতায় ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকা রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, যা পরে হয় আওয়ামী লীগ। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন দলে কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবকে করা হয় যুগ্ম সম্পাদক।

জেল থেকে বের হয়েই সারা বাংলায় সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়েন শেখ মুজিবুর রহমান। কিছুদিনের মধ্যে পূর্ব বাংলার রাজনীতিতে নিয়ামক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগকে। এরপর বাঙালি জাতির মুক্তির জন্য রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর আওয়ামী লীগ রেখেছে অগ্রণী ভূমিকা।

একাত্তরের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলে আওয়ামী লীগ নেতাকর্মীসহ লাখো মানুষের আত্মত্যাগে আওয়ামী লীগের নেতৃত্বেই চলে মুক্তিযুদ্ধ।

২৩ বছরের আত্মত্যাগ আর একাত্তরে নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলার মানুষ পায় স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ।

অারও দেখুন লায়লা নওশিনের ভিডিও রিপোর্টে:

Tags: আওয়ামী লীগবঙ্গবন্ধুমুক্তিযুদ্ধমুহাম্মদ আলী জিন্নাহ
Previous Post

ভুল থাকা সত্ত্বেও আ. লীগের অনেক নেতার মনোনয়নপত্র বৈধ: রিজভী

Next Post

নির্বাচন বর্জন না করতে ঐক্যফ্রন্টের প্রতি কাদেরের আহ্বান

Next Post

নির্বাচন বর্জন না করতে ঐক্যফ্রন্টের প্রতি কাদেরের আহ্বান

জাতিসংঘ-ইয়েমেন যুদ্ধ-হুতি বিদ্রোহী

আহত হুতি বিদ্রোহীদের উদ্ধারে যাচ্ছে জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT