চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত হুতি বিদ্রোহীদের উদ্ধারে যাচ্ছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 03, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
জাতিসংঘ-ইয়েমেন যুদ্ধ-হুতি বিদ্রোহী

ইয়েমেন থেকে আহত হুতি বিদ্রোহীদের একটি দলকে উদ্ধার করে আনতে যাচ্ছে জাতিসংঘের একটি উড়োজাহাজ।

আগামী কয়েকদিনের মধ্যেই জাতিসংঘের অর্থায়ন ও আয়োজনে সুইডেনে হুতি ও সৌদি সমর্থিত সরকারের নেতাদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আসন্ন শান্তি আলোচনার আগে আলোচনার প্রতি হুতিদের বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সেনা জোট।

বিবিসি জানায়, সোমবার দিনের যে কোনো সময়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ৫০ হুতির একটি দলকে উড়োজাহাজে করে চিকিৎসার জন্য ওমানে নিয়ে যাওয়া হবে।

যৌথবাহিনীর এক মুখপাত্র স্থানীয় সময় রোববার মধ্যরাতে বিবিসি’কে জানান, ‘জাতিসংঘের চার্টার করা একটি প্লেন সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে ৫০ আহত হুতি যোদ্ধাকে সরিয়ে নেয়ার জন্য। সঙ্গে ইয়েমেনের তিনজন এবং জাতিসংঘের একজন চিকিৎসক নিয়ে সানা থেকে মাসকাট যাবে প্লেনটি।’

তিনি বলেন, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথসের অনুরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

টানা প্রায় চার বছর ধরে চলছে ইয়েমেনের যুদ্ধ। এ যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজারো নিরীহ মানুষ। ঘর হারিয়ে শরণার্থী হিসেবে লাখ লাখ মানুষ অন্য কোথাও আশ্রয় খুঁজছে। পরিস্থিতির ভয়াবহতায় লাখো মানুষ এখন দুর্ভিক্ষের শিকার।জাতিসংঘ-ইয়েমেন যুদ্ধ-হুতি বিদ্রোহী

এই যুদ্ধ সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক মানবিক বিপর্যয়ের কারণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জাতিসংঘ অনেকদিন ধরেই ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুরের নেতৃত্বাধীন সরকার এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা হুতির দখলে বলে আলোচনা ছাড়া যুদ্ধ-পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

এর আগে গত সেপ্টেম্বরে জেনেভায় এক দফা শান্তি আলোচনার কথা থাকলেও হুতি নেতারা সেখানে না যাওয়ায় আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছিল।

Tags: ইয়েমেনইয়েমেন গৃহযুদ্ধইয়েমেন যুদ্ধজাতিসংঘহুতি বিদ্রোহী
Previous Post

নির্বাচন বর্জন না করতে ঐক্যফ্রন্টের প্রতি কাদেরের আহ্বান

Next Post

অপেক্ষার রাত

Next Post

অপেক্ষার রাত

প্রিয়াঙ্কা

আবার বিয়ে করলেন নিক-প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT