চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষার রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 03, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম জানতে পারবে বিশ্ব ফুটবল। গত দশ বছর এই পুরস্কার সীমাবদ্ধ ছিল লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। তবে এবার ছবি কিছুটা আলাদা। পরিস্থিতি যা, তাতে নতুন চ্যাম্পিয়নের কথা প্রায় সবার মুখে।

বেশকিছু সংবাদমাধ্যমের মতে, লুকা মদ্রিচই এবার ব্যালন ডি’অর পুরস্কার পাবেন। ইতিমধ্যেই চলতি বছর উয়েফার বর্ষসেরা এবং ফিফার ‘দ্য বেস্ট’ জিতেছেন তিনি। তবে দেশকে বিশ্বকাপ জিতিয়ে এই লড়াইয়ে তাকে টক্কর দেয়ার জন্য রয়েছেন ফ্রান্সের বেশ কয়েকজন তারকা।

ক্লাবের জার্সিতে মেসি লা লিগা এবং নিজের সাবেক ক্লাব রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। তবে রাশিয়া বিশ্বকাপে ছাপ রাখতে পারেননি মেসি। রোনালদো অবশ্য দেশকে কোয়ার্টার ফাইনালে নিয়েছিলেন।

এবারের পুরস্কার নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মন্তব্য, ‘বিশ্বকাপ পারফর‌ম্যান্সের জন্য আপনি ব্যালন ডি’অর পুরস্কার ফ্রান্সের অর্ধেক দলকে দিতে পারেন।’

প্যারিসে পুরস্কার প্রদানের সংগঠন ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। যেখানে সারাবিশ্ব থেকে ১৮০ সাংবাদিক ভোট দেবেন।

লড়াইয়ে ফরাসিদের হয়ে অ্যান্থনিও গ্রিজম্যান, পল পগবা, কাইলিয়ান এমবাপে, এনগোলা কন্তে, হুগো লরিসরা সবাই রয়েছেন। তবে তাদের মধ্যে কোনো একজন একক দক্ষতায় দলকে বিশ্বকাপ এনে দেননি। এনেছেন দলগতভাবে। যার ফলে ব্যালন ডি’অর পুরস্কারে বাকিদের থেকে কিছুটা এগিয়ে মদ্রিচ।

সারা টুর্নামেন্ট (বিশ্বকাপ) জুড়ে অনবদ্য পারফরম্যান্স তার। যার জেরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ক্রোয়েট অধিনায়ক। দেশকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া ছাড়াও, রিয়ালের পরপর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগরও তিনি।

শেষ ফরাসি খেলোয়াড় হিসাবে ব্যালন ডি’অর জিতেছিলেন জিনেদিন জিদান, সেটাও সেই ১৯৯৮তে।

সেদিকে চোখ ফিরিয়েই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের বক্তব্য, ‘আমি এই তর্কে যাব না। আমি ভোট দেব না। আমি আশা করি, এটা কোনো ফরাসি খেলোয়াড় হবে। যে-ই জিতবে, সে যোগ্য হিসাবে জিতবে।’

তবে শেষ পর্যন্ত কে জিতবে তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফুটবল দুনিয়াকে।

Tags: ব্যালন ডি’অর ২০১৮লিড স্পোর্টস
Previous Post

আহত হুতি বিদ্রোহীদের উদ্ধারে যাচ্ছে জাতিসংঘ

Next Post

আবার বিয়ে করলেন নিক-প্রিয়াঙ্কা

Next Post
প্রিয়াঙ্কা

আবার বিয়ে করলেন নিক-প্রিয়াঙ্কা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের তালিকায় শতাধিক ঋণখেলাপি প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT