চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা টু কান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 16, মে 2017
in বিনোদন
A A
সামিয়া জামান ও মার্কো অরসিনি

সামিয়া জামান ও মার্কো অরসিনি

বাংলাদেশের দুজন তরুণ প্রতিশ্রুতিশীল নির্মাতা লুবনা শারমিন ও আবিদ মল্লিক এবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। তারা উৎসবে যাচ্ছেন ‘ঢাকা টু কান’ উদ্যোগের অংশ হিসেবে। কান উৎসবকে নিয়ে বাংলাদেশে এ ধরনের কার্যক্রম এই প্রথম। ইন্টারন্যাশনাল এমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশনের (আইএফটা) সহায়তায় ‘ঢাকা টু কান’ কার্যক্রম আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ (আইএফআইবি)।

এই দুই নির্মাতা কান চলচ্চিত্র উৎসবে এক নতুন যাত্রা শুরু করছে এবং মার্শে দ্যু ফিল্মের আয়োজিত প্রডিউসারস ওয়াকর্শপে অংশ নিচ্ছে। উৎসবে এবং মার্শে দ্যু ফিল্মে অংশগ্রহনকারী আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন নির্মাতারা। এই উৎসবে অংশ নিতে প্রতি বছর বিশ্বের চলচ্চিত্র পরিচালক, পরিবেশক আর প্রযোজকেরা ছুটে আসেন।

এই ওয়ার্কশপে, বিশিষ্ট নির্মাতা, চলচ্চিত্র কর্মকর্তা আর অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিন দিনব্যাপী আলোচনা ও বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নির্মাণের গ্রহণযোগ্য কর্মপদ্ধতি ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলো নির্ধারনের চেষ্টা করা হবে এবং সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে টেকসই হবার জন্য শিল্প ও বানিজ্যের কিধরনের ধারা গ্রহন করা যায় তাও দেখা হবে।

আইএফআইবির ওয়েবসাইটে বাংলাদেশের কয়েকজন নবীন প্রতিশ্রুতশীল নির্মাতা আবেদনের পর একটি আন্তর্জাতিক জুরি লুবনা শারমিন ও আবিদ মল্লিককে বাছাই করে। জুরি সদস্য ছিলেন, লেখক–পরিচালক–প্রযোজক মেরী ম্যাকগুচিয়ান, বিনোদন জনসংযোগকারী গ্যারি স্প্রিংগার এবং পরিচালক–প্রযোজক অ্যালান পল।

অনুষ্ঠানের অংশ হিসাবে আইএফটা কানের প্লাজ রয়্যালে ‘ঢাকা টু কান’ ‘সেলিব্রেশন অব ট্যালেন্ট’ শিরোনামে সংবর্ধনার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে ‘ঢাকা টু কান’–এর এই আয়োজনে অংশগ্রহনকারীদের অভ্যর্থনা জানানো হবে।

আইএফআইবির প্রেসিডেন্ট সামিয়া জামান এবং আইএফটার প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য মার্কো অরসিনিসহ বাংলাদেশের নাসির উদ্দীন ইউসুফ, ড. জাকির হোসেন রাজু (আইএফআইবির ভাইস প্রেসিডেন্ট), আহমেদ মুজতবা জামাল শোভন, আবু সায়ীদ এবং বিশ্বের অন্যান্য দেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মার্কো অরসিনি বলেছেন, আইএফটার জন্য ‘ঢাকা টু কান’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের কাছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের আরো পরিচিত করা এবং সেই সাথে কানে বাংলাদেশের নির্মাতাদের অংশগ্রহনের সুযোগ ব্যপ্ত করা। আমরা বাংলাদেশের নির্মাতাদের বিশ্বায়িত চলচ্চিত্র বাজারে প্রতিযোগিতার জন্য তৈরি হতে সহায়ক ভূমিকা রাখতে চাই।

বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের জন্য কান চলচ্চিত্র উৎসব অতি গুরত্বপূর্ণ মিলনমেলা। এখানে সিনেমা শিল্পের পাশাপাশি এর বাণিজ্যিক দিকটি অর্থাৎ ফিল্ম কেনাবেচা, পরিবেশনা—এগুলো উৎসবের অংশ।

সামিয়া জামান বলেন, ‘গত দুই বছর ধরে উৎসবে অংশ নেওয়ার পর, আমি ভীষণভাবে মনে করি বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রত্যেকেরই কান ও সেই সাথে অন্যান্য চলচ্চিত্র উৎসবগুলো একটু ঘুরে দেখা উচিত।’

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের কাছে পৌঁছানোর জন্য নিরবিচ্ছিন্ন, ধারাবাহিক এবং পরিকল্পিত উপস্থিতি খুবই জরুরি বলে তিনি মনে করেন।

লুবনা শারমিন এবার কান চলচ্চিত্র উৎসবে এবং প্রডিউসারস ওয়ার্কশপে অংশ নিতে পেরে খুবই উত্তেজিত এবং গর্বিত। তিনি মনে করেন একজন ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাতা হিসাবে সফল হতে এবং নেটওয়ার্কিং স্কিলসহ কিছু বিষয়ে বাস্তব জ্ঞান অজর্নে সাহায্য করবে।

লুবনা বলেন, ‘চলচ্চিত্র শিল্পে সৃস্টিশীলতার সংগে কারিগরি জ্ঞানের সংযোগ হয়। আরো বেশী করে এই ধরনের কার্যক্রমে অংশ নিলে, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প উপকৃত হবে। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের এভাবে উৎসাহিত করতে এই যৌথ উদ্যোগের জন্য আইএফটা এবং আইএফআইবি দুজনকেই ধন্যবাদ।’

ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (আইএফআইবি) উদ্দেশ্য, শিল্পবোধ এবং বিষয় নির্বাচনে মানোত্তীর্ণ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে আরও পরিচিত করা। বিখ্যাত চলচ্চিত্র উৎসব, নির্বাচক, চলচ্চিত্র নির্মাতা, সমালোচক এবাং জাতীয়-আন্তর্জাতিক শিল্প, সংস্কৃতি এবং চলচ্চিত্র সংস্থাগুলোর সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আইএফআইবি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে পরিচিত করাতে চায়।

অন্যদিকে ইউরোপের মোনাকোর অলাভজনক, বেসরকারি প্রতিষ্ঠান আইএফটার লক্ষ্য হলো, বিশ্বের নতুন সিনেমা প্রতিভাকে আবিষ্কার ও তাকে পরিচিত করানো, চলচ্চিত্র নির্মাতাদের পারস্পরিক মত বিনিময়কে উৎসাহিত করা এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির জন্য কাজ করা।

Previous Post

নায়ক নয়, গায়ক সালমান

Next Post

পৃথিবীর সবচেয়ে পুরু প্লাস্টিক বর্জ্যের স্তর

Next Post

পৃথিবীর সবচেয়ে পুরু প্লাস্টিক বর্জ্যের স্তর

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি সফিউল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT