চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সবচেয়ে পুরু প্লাস্টিক বর্জ্যের স্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 16, মে 2017
in পরিবেশ
A A

মহাসাগর পাড়ি দেয়ার সময় অনেকেই পানিতে নানা বর্জ্য ফেলে। এসব বর্জ্যের মধ্যে প্লাস্টিক অন্যতম। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে (হেন্ডারসান) পৃথিবীর সব থেকে বেশি পুরু প্লাস্টিক বর্জ্যের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা।

যুক্তরাজ্যের মালিকানাধীন পিটকেইরন দ্বীপপুঞ্জের একটি হেন্ডারসান দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের প্রায় মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এই দ্বীপে কোন মানুষের বসবাস নেই। আর এই নির্জন দ্বীপে প্রায় ৩৭ দশমিক ৭ মিলিয়ন টুকরো প্লাস্টিক বর্জ্যের টুকরো জমা হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ আমেরিকা গামী নৌকা, জাহাজ ও জল যান থেকে ফেলা প্লাস্টিক বর্জ্য স্রোতের সাথে এখানে এসে জমা হয়। এই তথ্য জানার পর গবেষকরা আশা করছেন মানুষ প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে আরও সচেতন হবে এবং এর ব্যবহার বন্ধ করবে। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের দুটি প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, হেন্ডারসন দ্বীপের প্রতি বর্গমিটারে ৬৭১ টুকরো প্লাস্টিকের বর্জ্য রয়েছে এবং সব মিলিয়ে যার ওজন হবে ১৭ টন।

মাছ ধরার বিভিন্ন জিনিসের পাশাপাশি হেন্ডারসান দ্বীপের প্লাস্টিক বর্জ্যের মধ্যে রয়েছে টুথ ব্রাশ, সিগারেটের লাইটার এবং রেজারসহ আরও বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য। সাগরের তীরে যেসব কাঁকড়া বাস করে তারা প্লাস্টিকের কৌটা ও বতলগুলোকে বাসা হিসেবে ব্যবহার করছে।

সমুদ্র গবেষকরা বলছেন, আপাত দৃষ্টিতে এটিকে সুন্দর মনে হলেও এটি আসলে খুব ক্ষতিকর। কারণ এই প্লাস্টিকগুলো পুরাতন, তীক্ষ্ণ ও ধারালো। এগুলোও বিষাক্তও বটে।

হেন্ডারসন দ্বীপের বাস্তুসংস্থান এর মৌলিক ১০ প্রজাতির গাছ এবং চার প্রজাতির পাখিসহ অন্যান্য প্রাণিকূলের জন্য বিখ্যাত। এই প্লাস্টিক বর্জ্য বাস্তুসংস্থানে বিরূপ প্রভাব ফেলছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা আরও জানিয়েছেন, পৃথিবীর প্রায় প্রতিটি দ্বীপেই এই ধরনের ভাসমান বর্জ্য এসে জমছে। এর সাথে কোন নির্দিষ্ট দেশ বা জাতি জড়িত নয়। এই প্লাস্টিক সমুদ্রের জন্য খুবই ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।

Tags: অস্ট্রেলিয়াদূষণপরিবেশ দূষণপ্রশান্ত মহাসাগরযুক্তরাজ্য
Previous Post

ঢাকা টু কান

Next Post

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি সফিউল ইসলাম

Next Post

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি সফিউল ইসলাম

ফাইল ছবি।

কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT