চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি সফিউল ইসলাম

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:58 অপরাহ্ন 16, মে 2017
in অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজিএমইএ থেকে মনোনীত সফিউল ইসলাম মহিউদ্দিন।

এছাড়া প্রথম সহ-সভাপতি গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত ও মনোনীত ৬০ পরিচালক তাদেরকে নির্বাচিত করেন।

নতুন নির্বাচিত সভাপতি, প্রথম-সহসভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ মো. আলী আশরাফ।

তরুণ ব্যবসায়ী মুনতাকিম আশরাফ সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে। দীর্ঘদিন ধরে আলী আশরাফ এফবিসিসিআই নির্বাচনে বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর শেখ ফজলে ফাহিম হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।

ফেডারেশনের শীর্ষ এই তিনটি পদেই নির্বাচিত হয়েছেন সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ প্যানেলের প্রার্থীরা।

নিয়ম অনুযায়ী ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপিল করা যাবে। ২১ মে এফবিসিসিআইয়ের নির্বাচনী আপিল বিভাগের পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবার এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ২৪টি পদে সরকার মনোনয়ন দেয়, যার ১২টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশন থেকে।

সমঝোতার মাধ্যমে চেম্বার গ্রুপ থেকে সরকার সমর্থক প্যানেলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে গত ১৪ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফেডারেশন থেকে জানানো হয়, নব-নির্বাচিত সভাপতি শফিউল ইসলামের (মহিউদ্দিন) নেতৃত্বে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের নেতারা আগামীকাল  বুধবার সকাল সাড়ে ১১টায় ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধা জানাবেন এবং পুস্পস্তবক  অর্পণ করবেন।

Tags: এফবিসিসিআই
Previous Post

পৃথিবীর সবচেয়ে পুরু প্লাস্টিক বর্জ্যের স্তর

Next Post

কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

Next Post
ফাইল ছবি।

কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

চীনের আর্থিক সহায়তা-ঋণ-বাংলাদেশ

ভারত কি একলা হয়ে পড়ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT