মারাঠি ভাষা যেন ভালো আয়ত্ব করেছেন সালমান খান। তাই মারাঠি ছবির গানেও কণ্ঠ দিলেন তিনি। আর গানের রেকর্ড এবং গায়কী সব কিছুতেই যেন ছিল তার সাবলীল ভাব। গানের রেকর্ডিংয়ে নাকি কোনো বেগই পেতে হয়নি, এমন কথাই জানালেন গানের কম্পোজার। বিশাল মিশ্র বলেন, ‘আমি সালমানের গায়কীতে মুগ্ধ। মাত্র ৪৫ মিনিটেই পুরো গানের কাজ আমরা শেষ করতে পেরেছি। আমার জন্য এটা বিস্ময়কর ছিল।’
জানালেন, এর জন্য সালমানের চেষ্টারও কোনো কমতি ছিল না। তাই ভাষার পাশাপাশি, অনেক বেশি মারাঠি গান শুনেছেন তিনি। তাই সুর, তাল সব ঠিক রেখে অল্প সময়ে গেয়ে ফেললেন গান। গানের কম্পোজার বিশাল মিশ্র এতটাই মুগ্ধ হন যে তিনি বলে ফেললেন, সালমানের কণ্ঠে নাকি তার চেয়েও অনেক বেশি জোর এবং মুগ্ধতা রয়েছে।
বন্ধু মহেশ মাঞ্জেরকারের মারাঠি ছবি ‘ফু ফ্রেন্ডশিপ আনলিমিটেড’–এর জন্য গেয়েছেন সালমান খান। মিড-ডে।









