চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাক্ষীর বিয়ে নিয়ে বাবার অভিমান, বরফ কি গললো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 21, জুন 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলা সংবাদ ও বিনোদন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী সোনাক্ষীর বিয়ে ২৩ জুন। সবকিছু একা হাতেই সামলাচ্ছেন অভিনেত্রী। বলিউডের বহু তারকাকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মিডিয়াতেও এই বিয়ে নিয়ে তোরজোর! অথচ মেয়ের বিয়ে নিয়ে কোনো উচ্ছ্বাস নেই বাবা অভিনেতা ও রাজনীতিবীদ শত্রুঘ্ন সিনহা কিংবা তার পরিবারের!

সবাই ধরেই নিয়েছিলেন, সোনাক্ষীর বিয়েতে মত নেই পরিবারের! এমনকি সোনাক্ষী যাকে বিয়ে করছেন, সেই জাহির মুসলমান হওয়ায় শত্রুঘ্ন মেয়ের বিয়ে নিয়ে খুশী নন।

তবে এমন গুঞ্জন উড়ালেন শত্রুঘ্ন নিজেই। মেয়ের বিয়ের দুদিন আগে সব অভিমান ভুলে দেখা করলেন হবু জামাতার সাথে! হবু জামাইয়ের পাশে হাসি মুখে শত্রুঘ্ন, মেয়ের পছন্দই তার পছন্দ, বুঝিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা। কোথায় রাগ? কোথায় অভিমান?

জানা যায়, বৃহস্পতিবার রাতে জাহির ইকবালের সঙ্গে একফ্রেমে ধরা পড়েন শত্রুঘ্ন। দুজনেই বাড়ির বাইরে দাঁড়ানো পাপারাৎজিদের জন্য পোজও দিলেন। ‘খামোশ’ করলেন নিন্দকদের।

এদিকে টাইমস নাও-কে শত্রুঘ্ন মেয়ের বিয়েতে তার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। শত্রুঘ্ন বলেন, ‘আমি অবশ্যই বিয়েতে উপস্থিত থাকব। কেন থাকব না? তার সুখ আমার সুখ এবং আমার খুশিতেই ওর আনন্দ। নিজের জীবনসঙ্গী এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে সোনাক্ষীর।’

মুসলিম পাত্রকে জামাই হিসাবে মেনে নেননি তিনি, মেয়ের বিয়েতে মত নেই তার- এগুলো ভুয়া খবর বলেও স্পষ্ট জানান অভিনেতা।

সাত বছর ধরে প্রেম করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সম্প্রতি তাদের বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ফাঁস হয়। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী ও জাহির। যদিও প্রেমের শুরু অনেক আগে। সালমান খানের এক পার্টিতে কাছাকাছি আসেন তারা। কাকতালীয়ভাবে সালমনের হাত ধরেই দুজনে অভিনয় শুরু করেন বলিউডে।

Tags: বলিউডসোনাক্ষী সিনহা
Previous Post

ভারতে কবে থেকে চলবে ‘তুফান’?

Next Post

কলকাতায় আরেক বাংলাদেশি নিখোঁজ

Next Post
কলকাতার পুরনো এলাকা, ব্যস্ত রাস্তায় যানবাহন ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় আরেক বাংলাদেশি নিখোঁজ

উচ্চ ছাদে দাঁড়িয়ে নারী চরিত্রের দৃশ্য, আকাশের নিচে নাটকের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে নাটকে নিজেদের খুঁজে পাচ্ছেন শত শত নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT