চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কবে থেকে চলবে ‘তুফান’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 21, জুন 2024
in বিনোদন
A A
ভারতের তুফান সিনেমার দৃশ্য, দুই অভিনেতা একসঙ্গে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিনে দেশব্যাপী ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘তুফান’। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সবখানেই ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে। ছবির টিকেট পেতে দর্শকের রীতিমত হাহাকার! এসব তোড়জোড়ের কারণে ছবিটি আগ্রহ বাড়িয়েছে পাশের দেশ ভারতেও! বিশেষ করে পশ্চিমবাংলার দর্শকরা ছবিটি দেখতে মুখিয়ে!

তাছাড়া ‘তুফান’ এর প্রযোজনা এবং বিতরণের সাথে যুক্ত আছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সেই সঙ্গে নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে আছেন মিমি চক্রবর্তী! সব মিলিয়ে ‘তুফান’ পশ্চিমবাংলার দর্শক আগ্রহের চূড়ান্তে- তা বলা বাহুল! কিন্তু সেই দেশটিতে কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

এমন প্রশ্নের ঠিকঠাক উত্তর এখনো জানা যায়নি। ‘তুফান’ এর প্রযোজনা সংস্থা আলফা আইও এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। যদিও সিনেমা মুক্তির আগে তাদের পক্ষ থেকে বলা হয়েছিলো, জুনের শেষ সপ্তাহে ভারতে মুক্তি পেতে পারে ‘তুফান’! তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

পশ্চিমবঙ্গের দর্শক কবে ‘তুফান’ দেখতে পারবেন- এ নিয়ে সেখানকার নেটিজেনদের বহু অনুরোধ নাকি পাচ্ছে এসভিএফ! এ নিয়ে পশ্চিমবঙ্গের শীর্ষ গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়েছে। ভারতে ‘তুফান’ মুক্তি নিয়ে আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের দর্শকদের আগ্রহ দেথে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান দ্রুত সেখানে ‘তুফান’ মুক্তি দিতে উদ্যোগী হয়েছেন। প্রতিবেদনটিতে আগামি ২৮ জুন ভারতে ‘তুফান’ মুক্তির সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

এরআগেও যেসব ছবি বাংলাদেশে বহু চর্চিত হয়েছে, সেসব ছবি পশ্চিমবাংলার দর্শকদের আগ্রহের ভিত্তিতে সেখানেও মুক্তি দেয়া হয়েছে। সাম্প্রতিক সেই তালিকায় দেখা গেছে হাওয়া ও সুড়ঙ্গ। দেখা যাক, এবার ‘তুফান’ কবে আঘাত আনতে পারে ভারতে!

Tags: চঞ্চল চৌধুরীতুফাননাবিলামিমিলিড বিনোদনশাকিবশাকিব খান
Previous Post

দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

Next Post

সোনাক্ষীর বিয়ে নিয়ে বাবার অভিমান, বরফ কি গললো?

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলা সংবাদ ও বিনোদন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষীর বিয়ে নিয়ে বাবার অভিমান, বরফ কি গললো?

কলকাতার পুরনো এলাকা, ব্যস্ত রাস্তায় যানবাহন ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় আরেক বাংলাদেশি নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT