চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে: আব্দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
আব্দুল কাদেরের বক্তৃতা, তরুণদের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত ঘোষিত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে। এতে তারুণ্যনির্ভর রাজনীতির অবসান ঘটবে এবং কার্যত এনসিপি জামায়াতের রাজনীতির মধ্যেই বিলীন হয়ে যাবে।

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আব্দুল কাদের তার স্ট্যাটাসে লেখেন, সারাদেশের মানুষ ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিলের জন্য এনসিপি এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এই জোটের মাধ্যমে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে।

স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষিতে এনসিপি শুরুতে ৫০টি আসন চাইলেও শেষ পর্যন্ত ৩০টি আসনে সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী বাকি ২৭০ আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে। এছাড়া জামায়াতের পক্ষ থেকে আসনপ্রতি এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনী ব্যয় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আব্দুল কাদেরের অভিযোগ, এই ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব জামায়াত ও এনসিপির যৌথ প্রতিনিধিদের হাতে থাকবে। তিনি দাবি করেন, এনসিপির পক্ষে নাসীরউদ্দিন পাটওয়ারী এবং জামায়াতের পক্ষে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে অনেক তরুণ নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার ত্যাগ করে রাজনীতিতে এসেছিলেন। কিন্তু সাম্প্রতিক এই সমঝোতার মধ্য দিয়ে সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।

Tags: আব্দুল কাদেরএনসিপিবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

একবিংশ শতাব্দির সেরা খেলোয়াড় মেসি

Next Post

গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান

Next Post
গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান

নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা অনুশীলন বয়কট করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলন বয়কট করলেন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT