চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবিংশ শতাব্দির সেরা খেলোয়াড় মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A
বিভিন্ন খেলাধুলার ছবি, ফুটবল, ক্রিকেট, সাঁতার, অলিম্পিক, টেনিস, হকি, স্পোর্টস ইভেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু বিনোদনের জন্য নয় খেলাধুলা মানুষের জীবনের একটি আবেগের জায়গা। ক্রিকেট-ফুটবল-টেনিস কিংবা হকি, এমনকি অনেক দেশের জন্য যা রাগবি-বেসবল-বাস্কেটবল কিংবা আইস হকি এ খেলাগুলো মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ জায়গা ধারণ করে। সেই খেলাগুলোর একবিংশ শতাব্দির সেরা ২৫ জন খেলোয়াড়ের তালিকা ঘোষণা করেছে ফরাসি গণমাধ্যম লা জার্নাল ডি কুইবেক। তালিকার শীর্ষে আছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সাধারণ মানুষের জীবনে খেলাকে যারা এত কাছাকাছি নিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লেব্রন জেমস, নোভাক জোকোভিচ, মোহাম্মদ আলী বা শচীন টেন্ডুলকারের মতো খেলোয়াড়রা।

একবিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ নামটি হল বিশ্বকাপ জয়ী মেসির। তালিকায় ১০ম স্থানে আছেন রোনালদো। তবে ২৫ জনের সে তালিকায় নেই কোন ক্রিকেটারের নাম। তালিকায় নাম আছে সাবেক এবং বর্তমান ক্রীড়াবিদরা।

গেল ২৫ বছরে ক্রীড়াবিদদের সাফল্য, নিজ নিজ খেলায় ভিন্ন ভিন্নভাবে আধিপত্য, দলগত খেলাকে বেশি গুরুত্ব দেয়া, একক অর্জন এসব বিষয় গুরুত্ব দিয়ে তালিকা করা হয়েছে। সবকিছু বিবেচনা করে জার্নালের ক্রীড়া বিভাগ গত ২৫ বছরের সেরা ২৫ জন ক্রীড়াবিদের একটি তালিকা দেয়া হল।

২৫ জন খেলোয়াড়ের তালিকা আছেন-

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)

২. টম ব্র্যাডি (যুক্তরাষ্ট্র, রাগবি)

৩. মাইকেল ফেলপস (যুক্তরাষ্ট্র, সুইমিং)

৪. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র, টেনিস)

৫. উসাইন বোল্ট (জ্যামাইকা, স্প্রিন্ট)

৬. লেব্রন জেমস (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল)

৭. নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)

৮. সিমোন বাইলস (যুক্তরাষ্ট্র, জিমন্যাস্টিকস)

৯. কোবে ব্রায়ান্ট (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল)

১০. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, ফুটবল)

১১. টাইগার উডস (যুক্তরাষ্ট্র, গলফ)

১২. রজার ফেদেরার (সুইজারল্যান্ড, টেনিস)

১৩. রাফায়েল নাদাল (স্পেন, টেনিস)

১৪. স্টিফেন কারি (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল)

১৫. লুইস হ্যামিল্টন (যুক্তরাজ্য, ফর্মুলা ১)

১৬. কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র, সাঁতার)

১৭. ফ্লয়েড মেওয়েদার (যুক্তরাষ্ট্র, বক্সিং)

১৮. সিডনি ক্রসবি (কানাডা, আইসহকি)

১৯. মিকেল কিংসবেরি (কানাডা, স্কি)

২০. মাইকেল শুমাখার (জার্মানি, ফর্মুলা ১)

২১. শোহেই ওহতানি (জাপান, বেসবল)

২২. মিকেলা শিফরিন (যুক্তরাষ্ট্র, স্কি)

২৩. প্যাট্রিক মাহোমস (যুক্তরাষ্ট্র, রাগবি)

২৪. আলেকজান্ডার ওভেচকিন (রাশিয়া, আইসহকি)

২৫. মার্তা (ব্রাজিল, ফুটবল)

Tags: আর্জেন্টিনাউসাইন বোল্টনোভাক জোকোভিচপর্তুগালমাইকেল ফেলপসমেসিরোনালদোলিড স্পোর্টসসেরেনা উইলিয়ামস
Previous Post

তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার হাত মেলানো ছবি ভাইরাল!

Next Post

তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে: আব্দুল কাদের

Next Post
আব্দুল কাদেরের বক্তৃতা, তরুণদের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে: আব্দুল কাদের

গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT