চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের একটি সাধারণ বাসে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। সংবর্ধনা শেষে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হয়ে তিনি জুতা খুলে শিশিরভেজা ঘাসের ওপর খালি পায়ে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন, যা উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর এলাকা থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাসটির সামনের অংশে বসে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো পথ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান।

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর আজ তার এই প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Tags: এভারকেয়ার হাসপাতালখালেদা জিয়াতারেক রহমানবিএনপি
Previous Post

তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে: আব্দুল কাদের

Next Post

অনুশীলন বয়কট করলেন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা

Next Post
নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা অনুশীলন বয়কট করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলন বয়কট করলেন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা

শীতের সূর্যোদয়, কমেছে তাপমাত্রা, ঢাকায় ধোঁয়াময় আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েছে শীতের দাপট, দেশজুড়ে কমেছে তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT