চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্প চালু করা হয়েছে। এর আওতায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৩ সাল থেকে দেশের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে যে সকল যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৭০ শতাংশের বেশি সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোক্তারা গত ১ বছরে প্রায় ১১.৫৭ লাখ ইউএস ডলার আয় করেছে।

প্রকল্পটি যুব সমাজের মাঝে কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এরই ধারাভিকতায় ৭ম ব্যাচে প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩৫ হাজারের বেশি আবেদন পড়ে। যেখানে প্রতি জেলায় ৫০টি আসন করে ১৬টি জেলায় মোট আসন সংখ্যা মাত্র ৮০০ টি। হিসেব করলে দেখা যায়, ১টি আসনের বিপরীতে ৪৩ জনের অধিক প্রশিক্ষণার্থী ভর্তির জন্য লড়ছে। ঢাকাতেই ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ১২ হাজার।

রোববার ২২ সেপ্টেম্বর সকল জেলায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে পরীক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই পরীক্ষা তদারকি করেন ১৬টি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও অন্যান্য প্রতিনিধিরা।

দেশের এই ক্রান্তিলগ্নে সময়োপযোগী এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশের বেকার সমস্যা দূর হবে ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন কর্মকর্তা ও প্রতিনিধিরা। এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।

Tags: ফ্রিল্যান্সিংযুব উন্নয়ন
Previous Post

নিউজিল্যান্ডের দরকার ৬৮ রান, লঙ্কানদের ২ উইকেট

Next Post

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

Next Post
আশরোফা ইমদাদ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

ইউনিনা থানার সামনে পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে তবারক বিতরণ নিয়ে ঝগড়া, একজনকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT