চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে তবারক বিতরণ নিয়ে ঝগড়া, একজনকে পিটিয়ে হত্যা

এস কে রাসেল by এস কে রাসেল
8:55 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ইউনিনা থানার সামনে পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মসজিদে তবারক বিতরণ নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

রোববার ২২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত মো. ওহাব ভূঁইয়া (৪৫) উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর শুক্রবারে জুম্মা নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়কে কেন্দ্র করে ওহাব ভূঁইয়াকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। পরে  রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইটনা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ও ১৫ আর ই ব্যাটালিয়নের সদস্য এবং পুলিশ সদস্যরা। ঘণ্টাখানেক এর চেষ্টায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থলে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত দেশিয় অস্ত্রসহ ২ জনকে আটক করেন। সেনাবাহিনী সূত্র জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটকদেরকে সংশ্লিষ্ট থানায় সপোর্দ করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের পক্রিয়াধীন রয়েছেন বলেও জানান তিনি।

Tags: মসজিদ
Previous Post

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

Next Post

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

Next Post
প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী সাংবাদিক ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোয়া তিন দিনেই বিরাট হার, বাংলাদেশকে ডুুবিয়েছে ব্যাটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT