চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের দরকার ৬৮ রান, লঙ্কানদের ২ উইকেট

গল টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের শট, লঙ্কান ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গলে দু্ই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। চতুর্থ দিনের খেলা শেষে জয়ের হাতছানি দুদলেরই। শেষদিনে জয়ের জন্য কিউইদের দরকার ৬৮ রান, লঙ্কানদের চাই ২ উইকেট।

বুধবার ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৩০৫ রানে থেমে যায়। জবাবে ৩৪০ রানে সব উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান তোলে লঙ্কানরা। নিউজল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। লক্ষ্য ছুঁতে নেমে ৮ উইকেটে ২০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে কিউই বাহিনী।

তৃতীয় দিনে ৭২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২৩৭ রান করেছিল শ্রীলঙ্কা। ২০২ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটে নেমে এজাজ প্যাটেলের ঘূর্ণিতে খেই হারায়। ৭২ রান যোগ করে মধাহ্ন বিরতির আগে গুটিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে এজাজ ৩০ ওভার বল করে ৯০ রান খরচায় ৬ উইকেট নেন। উইলিয়াম ও’রোর্ক নেন ৩ উইকেট।

২৭৫ রানের লক্ষ্যে নেমে কিউই ব্যাটারদেরও লঙ্কান পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। দিনের বাকি সময়ে ৬৮ ওভার ব্যাট করে ২০৭ রান তুললেও ৮ ব্যাটারকে হারায় তারা। চারে নামা রাচীন রবীন্দ্র একপান্ত আগলে রাখছেন। ৯১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। শেষদিনে এজাজ প্যাটেলকে নিয়ে ব্যাটে নামবেন তারকা অলরাউন্ডার।

লঙ্কান বোলারদের হয়ে ৩টি করে উইকেট নেন প্রবাথ জয়সুরিয়া ও রামেশ মেন্ডিস।

Tags: উইলিয়ামসনকামিন্দুকুশলগলশ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট
Previous Post

ইসরায়েলের ‘আয়রন ডোম’ তৈরির প্রতিষ্ঠানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

Next Post

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প

Next Post
শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প

আশরোফা ইমদাদ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT