চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘জেলার’ এর সিকুয়েল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 31, জুলাই 2024
in বিনোদন
A A
অভিনেতা অমিতাভ বচ্চন তারকা চেহারা ও গ্লাসে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর ব্লকবাস্টার হিট ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় এই সিনেমাটি। এবার ইঙ্গিত মিললো সেই সিনেমারই সিকুয়েল আসার।

মূলত ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’এ রজনীকান্তের পাশাপাশি ব্যাপকভাবে নজর কেড়েছিলেন যোগী বাবু। যিনি অদ্ভুত এক কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই যোগী বাবুই এবার ‘জেলার’ এর সিকুয়েল আসার ইঙ্গিত দিলেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘জেলার ২’ এ, নেলসন আমার ভূমিকার জন্য সত্যিই বিশেষ কিছু লিখছেন। আমরা একসাথে যে ধরনের কমেডি করি,  তার চেয়েও এটি আকর্ষণীয় হবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক নেলসন দিলীপ কুমার কিংবা রজনীকান্ত।

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক নেলসন দিলীপ কুমারের বরাত দিয়ে একটি টুইট করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষক মনোবালা। এতে তিনি লিখেছেন, ‘‘জেলার টু’ কনফার্ম। তবে নেলসন দিলীপ কুমার বলেছিলেন, আমি ‘জেলার টু’ নির্মাণের পরিকল্পনা করেছি। আমার স্বপ্ন সিকুয়েলটি রজনীকান্ত ও বিজয়কে নিয়ে করার।’’

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন। যার পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং প্রযোজনা করেছেন কালানিথি মরন।

‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, ও জ্যাকি শ্রফকে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: জেলাররজনীকান্তসিকুয়েল
Previous Post

নতুন আয়োজনে ইমন-স্বপ্নীলের কণ্ঠে রবীন্দ্র সংগীত

Next Post

চালু হয়েছে ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম

Next Post
ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমের আপডেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হয়েছে ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম

ফ্রান্সের মেয়েরা ট্রায়াথলনে স্বর্ণপদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ট্রায়াথলনে স্বর্ণের হাসি ফ্রান্সের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT