চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হয়েছে ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 31, জুলাই 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমের আপডেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোটা সংকার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকা সামাজিক মাধ্যমগুলো চালু হয়েছে। এই তালিকায় আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সামাজিক মাধ্যম অ্যাপ।

বুধবার ৩১ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনলাইনে মেটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিকেলের মধ্যেই সামাজিক মাধ্যমগুলো খুলে দেয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

টিকটক ও ফেসবুক আজকের বৈঠকে উপস্থিত হলেও নতুন বৈঠকের সময় নিয়েছে ইউটিউব। এসময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে পরবর্তী প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমেরিকা ইউরোপে যে নীতি অবলম্বন করে বাংলাদেশে‌ও যেন এক‌ই নীতি অবলম্বন করে, সেটি তাদের বলা হয়েছে। এক‌ই সাথে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, গোলাম মাওলা রনিসহ ৫০ জনকে গুজব ও মিথ্যাচারের হোতা হিসেবে চিহ্নিত করে তালিকা ফেসবুককে দেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতির কিছু ভিডিও কন্টেন্টের বিষয়ে কথা বলার জন্য ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১ জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।

সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি। পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Tags: ইউটিউবইনস্টাগ্রামকোটা আন্দোলনচালুফেসবুকমেসেঞ্জারসামাজিক মাধ্যমহোয়াটসঅ্যাপ
Previous Post

আসছে ‘জেলার’ এর সিকুয়েল?

Next Post

মেয়েদের ট্রায়াথলনে স্বর্ণের হাসি ফ্রান্সের

Next Post
ফ্রান্সের মেয়েরা ট্রায়াথলনে স্বর্ণপদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ট্রায়াথলনে স্বর্ণের হাসি ফ্রান্সের

আর্জেন্টিনার ফুটবল তারকা ডি মারিয়া হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে আর্জেন্টিনায় ফেরা হয়নি ডি মারিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT