চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আয়োজনে ইমন-স্বপ্নীলের কণ্ঠে রবীন্দ্র সংগীত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 31, জুলাই 2024
in বিনোদন
A A
দম্পতি বনজঙ্গলে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টিকে নতুন করে প্রাণ দিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব। এই প্রজেক্টের সংগীত পরিচালনা করেছেন নীলাঞ্জন ঘোষ। বহুল শ্রোতাপ্রিয় গানটির শিরোনাম ‘তুমি রবে নীরবে’।

নীলাঞ্জন ঘোষের অনন্য সংগীত আয়োজন গানটিকে একটি আবেগময় সিম্ফনিতে রূপান্তরিত করা হয়েছে বলে জানান তিনি।যেখানে ইমন ও স্বপ্নীলের মধুর কণ্ঠ রবীন্দ্রনাথের গভীর কবিতার সাথে মিলিত হয়েছে।

গানটি নিয়ে ইমন চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সংগীত জীবনের মূল স্তম্ভ। তাঁর গানের কথা আমাকে শক্তি, অনুপ্রেরণা ও ধারাবাহিকতা দেয়। ‘তুমি রবে নীরবে’ আমার জন্য আরো বিশেষ কারণ, এটি আমার প্রিয় বন্ধু ও বরেণ্য বাংলাদেশি গায়ক স্বপ্নীল সজীবের সঙ্গে পুনর্মিলন। আমাদের আগের গান ‘তুমি কোন কাননের ফুল’ ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল, আর এখন আমরা আবার আমাদের শ্রোতাদের মুগ্ধ করতে আসছি এই রবীন্দ্র মহাপ্রয়াণ দিবসে।

স্বপ্নীল সজীব বলেন, বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর আমরা তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। এই বছর, আমি আমার প্রিয় বন্ধু ও অনুপ্রেরণা ইমন চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন কাজ পরিকল্পনা করছিলাম, আর অবশেষে আমাদের স্বপ্ন পূর্ণ হলো। আমি বিশ্বাস করি, আমাদের এই গান দুনিয়াজুড়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। নীলাঞ্জন ঘোষকে ধন্যবাদ তার সুন্দর সংগীতের জন্য, আর ইমন চক্রবর্তী প্রোডাকশনস ও জেএমআর মিউজিক স্টুডিওকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।

জানা যায়, আগামী ৬ আগস্ট থেকে ইমন ও স্বপ্নীলের গাওয়া এই রবীন্দ্র সংগীতটি প্রকাশিত হবে।

Tags: ইমন চক্রবর্তীগানতুমি রবে নীরবেরবীন্দ্র সংগীতরবীন্দ্রসংগীতলিড বিনোদনস্বপ্নীল সজীব
Previous Post

হয়রানির শিকার ঢাবি শিক্ষার্থীদের প্রক্টরের সাথে যোগাযোগের নির্দেশ

Next Post

আসছে ‘জেলার’ এর সিকুয়েল?

Next Post
অভিনেতা অমিতাভ বচ্চন তারকা চেহারা ও গ্লাসে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ‘জেলার’ এর সিকুয়েল?

ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমের আপডেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হয়েছে ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT