চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সম্পর্কে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 17, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে গত বুধবার সাংবিধানিক আদালত পদচ্যুত করেছেন। এর দুদিন পর গতকাল শুক্রবার পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট।

শনিবার (১৭ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে থাইল্যান্ডে ক্ষমতার পালাবদল এবং নতুন এই প্রধানমন্ত্রী সম্পর্কে বিশ্লেষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, পেতংতার্নের ফুফু ইংলাক সিনাওয়াত্রা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর পেতংতার্ন হতে যাচ্ছেন দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

যেভাবে থাইল্যান্ডে ক্ষমতার পালাবদল হলো
ফিউ থাই পার্টির নেতা স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণে পার্লামেন্টের ৪০ জন সিনেটর একটি পিটিশন দাখিল করেছিলেন। চলতি বছর সাংবিধানিক আদালতের বিচারকেরা ৬-৩ ভোটে পিটিশনটি গ্রহণ করেন।

স্রেথার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি ও আদালত অবমাননার দায়ে ২০০৮ সালে ছয় মাসের কারাদণ্ড পাওয়া সাবেক আইনজীবী পিচিট চুয়েনবানকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। পিচিটের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আদালতের কর্মীদের একটি ব্যাগে ২০ লাখ বাথ (৫৫ হাজার ২১৮ ডলার) ঘুষ দেওয়ার চেষ্টা করেন।

ওই সিনেটরদের যুক্তি, দণ্ডপ্রাপ্ত পিচিটকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে ‘নৈতিকতার মান’ লঙ্ঘন করেছেন স্রেথা।

সমালোচকদের এটাও অনুমান করেন, ফিউ থাই পার্টির (২০০৭ সাল) প্রতিষ্ঠাতা ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে পিচিটের যোগাযোগ তাকে (থাকসিন) প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে সহায়তা করে।

স্রেথাকে বুধবার আনুষ্ঠানিকভাবে অপসারণ করেন ব্যাংককের সাংবিধানিক আদালত। গত ১৬ বছরের মধ্যে তিনি হলেন থাইল্যান্ডের চতুর্থ প্রধানমন্ত্রী, যাকে সাংবিধানিক আদালত ক্ষমতাচ্যুত করলেন।

কে এই নতুন প্রধানমন্ত্রী
পেতংতার্ন (৩৭) সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার (৭৫) ছোট মেয়ে। পদচ্যুত প্রধানমন্ত্রী স্রেথাও একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।

গতকাল সহজেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন। কেননা পার্লামেন্টের ৪৯৩ আসনের মধ্যে তার দল ও জোটের আসন ৩১৪টি। প্রধানমন্ত্রী হতে বর্তমান আইনপ্রণেতাদের অন্তত অর্ধেক সংখ্যকের সমর্থন প্রয়োজন ছিল তার। পার্লামেন্টে গতকাল অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৪৫টি।

পেতংতার্ন ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

উং-ইং ডাকনামেও পরিচিত পেতংতার্ন। তিন বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন।

পেতংতার্নের রাজনৈতিক জীবন শুরু হয় ২০২১ সালে। ওই সময় ফিউ থাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজরি কমিটির প্রধান হন তিনি। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের দুই সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পেতংতার্ন। নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী।

পেতংতার্ন থাকসিন পরিবার থেকে দেশের শীর্ষ পদে আরোহণ করা তৃতীয় ব্যক্তি। তার বাবা থাকসিন থাই রক থাই পার্টি থেকে ২০০১ সালে প্রধানমন্ত্রী হন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত এ পদেই ছিলেন তিনি।

থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে সাংবিধানিক আদালত তাকে এ পদ থেকে অপসারণ করেন। একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড।

ওই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে থাকসিন ও ইংলাক দুজনই দেশ ছেড়ে স্বেচ্ছায় নির্বাসনে যান। গত বছরের আগস্টে দেশে ফেরেন থাকসিন।

এখন পেতংতার্ন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এছাড়াও তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও। এর আগে তার-ই ফুফু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি
রাজপরিবারের প্রতি অনুগত সামরিক বাহিনী ও ফিউ থাই পার্টির সঙ্গে সংশ্লিষ্ট জনতুষ্টিবাদী দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াই চলার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পেতংতার্ন।

২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সেনাপ্রধান জেনারেল প্রায়থ চান–ও–চা বলেন, তিক্ত রাজনৈতিক বিভক্তি ও সরকারের মধ্যে অচলাবস্থার অবসান ঘটাতে তারা হস্তক্ষেপ করেছেন। তিন বছর পর ২০১৭ সালে সামরিক সরকার নতুন সংবিধান প্রণয়ন করে।

২০১৯ সাল পর্যন্ত দেশের শাসনকার্য পরিচালনা করে জান্তা সরকার। দীর্ঘ বিলম্বের পর ওই বছর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী স্রেথার অধীন ফিউ থাই পার্টি ২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে নিজেকে যুক্ত করে। এ বাহিনীই ২০১৪ সালে ফিউ থাই পার্টির সরকারকে উৎখাত করেছিল।

এর আগে স্বঘোষিত ‘গণতন্ত্রপন্থী’ ফিউ থাই পার্টি ‘মুভ ফরওয়ার্ডস পার্টি’র (এমএফপি) সঙ্গে জোটবদ্ধ হয়। কিন্তু ২০২৩ সালে নির্বাচন অনুষ্ঠানের তিন মাস পর এমএফপি জোট ছাড়ে।

রাজতন্ত্রের ব্যাপারে গুরুত্বপূর্ণ অবস্থান নেয় এমএফপি। ২০২৩ সালের নির্বাচনে দলটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সামরিক বাহিনী–সমর্থিত সিনেট তার সরকার গঠনের পথ আটকে দেয়। পরে ফিউ থাই সরকার গঠন করে।

এরপর গত ৭ আগস্ট সাংবিধানিক আদালত এমএফপিকে ভেঙে দেন এবং এর নির্বাহী পর্ষদের সদস্যদের ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করেন। থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল দলটি।

পেতংতার্নের নীতি কী
পেতংতার্ন গত বছর প্রধানমন্ত্রী পদের জন্য প্রচার চালান। ওই সময় তার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল ব্যাংককে গণপরিবহনের খরচ কমানো, স্বাস্থ্যসেবার আওতা বাড়ানো এবং দৈনিক ন্যূনতম মজুরি দ্বিগুণ করা।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্বপালনকালে পেতংতার্নকে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি, তার দলের প্রতি জনসমর্থন কমে যাওয়া, বিরোধীদের সম্ভাব্য উত্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Tags: থাইল্যান্ড
Previous Post

মেয়েদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

Next Post

হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার চায় বিএনপি

Next Post
বিক্ষোভরত বিএনপি সমর্থকরা রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার চায় বিএনপি

কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দৃশ্য, জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়ে সর্বোচ্চ ২১৩ মেগাওয়াট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT