চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 17, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ে মেয়েদের বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে ঘরের মাঠে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। তবে দেশের চলমান পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। এমন বাস্তবতায় টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিশ্বকাপ আয়োজনে ইচ্ছার কথা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৮ ও ২০১৩ সালের বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। এর আগে ২০০৩ সালে সাউথ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল আফ্রিকার দেশটি।

তবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আগামী মঙ্গলবার বোর্ড মিটিং করবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সেখানেই চূড়ান্ত হবে বাংলাদেশ নাকি অন্য কোথাও হবে মেয়েদের বিশ্বকাপ।

এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের নামও। আমিরাতে অবকাঠামো প্রস্তুত। তবে জিম্বাবুয়েতে বিশ্বকাপ আয়োজনে আমিরাতের চেয়ে খরচ কম হবে বলেও উঠে আসে প্রতিবেদনে।

মেয়েদের নবম টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ের কেউই নেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক তারা।

Tags: আইসিসিআরব আমিরাতজিম্বাবুয়েবাংলাদেশবিসিবিমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দায়িত্ব নেবে সরকার

Next Post

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সম্পর্কে যা জানা গেল

Next Post
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সম্পর্কে যা জানা গেল

বিক্ষোভরত বিএনপি সমর্থকরা রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার চায় বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT