চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়ে সর্বোচ্চ ২১৩ মেগাওয়াট

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:40 অপরাহ্ন 17, আগস্ট 2024
in জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দৃশ্য, জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে গত কয়েকদিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছ বিদ্যুৎ উৎপাদন।

হ্রদে পানি বৃদ্ধির কারণে রাঙ্গামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শনিবার সকাল ১১টা পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে সর্বমোট ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে,যা এই বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরও বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের বর্তমানে ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার সকাল ১১টা পর্যন্ত হ্রদে ৯৬ দশমিক ৭৯ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে বর্তমানে পানির পরিমাণ বেশি রয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

Tags: কাপ্তাইবিদ্যুৎ উৎপাদনরাঙ্গামাটি
Previous Post

হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার চায় বিএনপি

Next Post

বিএসইসি’র চেয়ারম্যান হচ্ছেন না এম মাসরুর রিয়াজ

Next Post
বিএসইসি’র চেয়ারম্যান হচ্ছেন না এম মাসরুর রিয়াজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসইসি’র চেয়ারম্যান হচ্ছেন না এম মাসরুর রিয়াজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বই ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের প্রয়োজন মেটাতে না পারলে সংবিধান ‘ডেড লেটার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT