চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের প্রয়োজন মেটাতে না পারলে সংবিধান ‘ডেড লেটার’

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:48 অপরাহ্ন 17, আগস্ট 2024
in - সেমি লিড, আদালত
A A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বই ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের ব্যাখ্যা যদি কাল ও সময়ের প্রয়োজন মেটাতে সক্ষম না হয়, তাহলে সংবিধান হয়ে দাঁড়ায় এক ‘ডেড লেটার।’

দেশের সাবেক অ্যার্টনি জেনারেল ও প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের তাৎপর্যপূর্ণ বক্তব্যটি আবার সামনে আনলেন তার ছেলে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গত ১২ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘২০০২ সালে সংবিধান দিবস উপলক্ষ্যে লেখা একটি প্রবন্ধের উপসংহারে সুপ্রিম কোর্টের তৎকালীন সিনিয়র আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ এই মন্তব্য করেছিলেন যা, আজকের অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।’

প্রখ্যাত ব্যক্তি, সাদা চুল ও চশমা পরা, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত বাবার লেখা প্রবন্ধের অংশটি এরপর তুলে ধরেন প্রধান বিচারপতি। যেখানে বলা হয়েছে যে, “সব সংবিধানই একটি শাশ্বত ও জীবন্ত দলিল। স্বল্প পরিধির ভিতর রাষ্ট্রীয় শাসনের নীতি ও পদ্ধতি সন্নিবেশিত করা হয় এই দলিলে।সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব উচ্চতর আদালতের। আর সেই ব্যাখ্যা যদি কাল ও সময়ের প্রয়োজন মেটাতে সক্ষম না হয় তাহলে সংবিধান হয়ে দাঁড়ায় এক ‘ডেড লেটার।’ যা জীবন্ত গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতার মতো। তাই উচ্চতর আদালতে আসীন বিচারকদের প্রাথমিক ও মহান দায়িত্ব হলো অনাগত ভবিষ্যতের সমাজ ব্যবস্থার প্রয়োজন মেটাতে সক্ষম সংবিধানের এমন এক প্রগতিশীল ব্যাখ্যা দেয়া। এ দায়িত্ব পালন আমাদের মতো অনুন্নত দেশে ‘জুডিশিয়াল একটিভিসম’-এর মাধ্যমেই সম্ভব।”

সৈয়দ ইশতিয়াক আহমেদের প্রবন্ধ থেকে আরও উল্লেখ করা হয় যে, ‘সাংবিধানিক আইন ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই প্রক্রিয়া সাংবিধানিক ঘাত- প্রতিঘাতে এবং গণতান্ত্রিক ব্যবস্থার অবর্তমানে ব্যাহত হয়েছে। কিন্তু (তৎকালীন) গত ১০ বছর ধরে একটানা ভাবে সাংবিধানিক ব্যবস্থা কায়েম আছে। এই সময় কালে সাংবিধানিক আইন ও ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের উচ্চতর আদালত কখনো কখনো বলিষ্ঠ ভূমিকা পালন করলেও ‘জুডিশিয়াল একটিভিসম’ -এর স্পষ্ট অথবা উৎকর্ষতার ধারাবাহিকতার অভাব অনুভব করা যায় বললে অত্যুক্তি হবে না। মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা এবং বলবৎ করার ক্ষেত্রে সর্বোপরি যারা দুর্বল, দরিদ্র এবং অসংগঠিত তাদের অধিকার রক্ষার জন্য বিচারের ক্ষেত্রে এবং সুষ্ঠু এবং প্রগতিশীল মনোভাব এবং চিন্তাধারায় উদ্বুদ্ধ বিচারকরা এই পথ ধরে অগ্রগামী হবেন এ আশা আমরা অবশ্যই করতে পারি। আর এই প্রক্রিয়ার একটি সুস্পষ্ট সূচনা হবে আমাদের জন্য একান্ত সময়োপযোগী এক বিরাট পদক্ষেপ।”

বাংলাদেশের একজন আইনজীবী বা বিচারক, পেশাদার পোশাকে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম নেওয়া সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াদাম কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অফ ল’ অ্যান্ড ডিপ্লোমেসি অফ টাফ্টস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন।

সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভূক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়ার দুই বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

সৈয়দ রেফাত আহমেদ সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত প্রথম নারী জাতীয় অধ্যাপক ও একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক সুফিয়া আহমেদের ছেলে।

Tags: প্রধান বিচারপতিসংবিধান
Previous Post

বিএসইসি’র চেয়ারম্যান হচ্ছেন না এম মাসরুর রিয়াজ

Next Post

স্কুলশিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রী, কয়েকমাস চিকিৎসার পর মৃত্যু

Next Post
অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ, তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলশিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রী, কয়েকমাস চিকিৎসার পর মৃত্যু

বাংলাদেশে সাম্প্রদায়িক অপতথ্য ছড়াচ্ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিকমাধ্যম এক্সে ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক 'অপতথ্য ও ভুল তথ্য'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT