চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিকমাধ্যম এক্সে ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক ‘অপতথ্য ও ভুল তথ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 17, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
বাংলাদেশে সাম্প্রদায়িক অপতথ্য ছড়াচ্ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির মধ্যেই সাম্প্রদায়িক ভুল তথ্য এবং অপতথ্যের ব্যাপক প্রচারের মাধ্যম হয়ে ওঠেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স (সাবেক টুইটার)।

রিউমার স্ক্যানার বাংলাদেশের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক্সে এমন ৫০টি অ্যাকাউন্ট খুঁজে বের করেছে রিউমার স্ক্যানার, যেগুলোর অন্তত একটি পোস্টে সাম্প্রদায়িক অপতথ্য ও ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। এসব অ্যাকাউন্টে গত ৫ থেকে ১৩ আগস্টের মধ্যে প্রচারিত উক্ত পোস্টগুলো ১ কোটি ৫৪ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভুয়া এবং অপতথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টধারীর ৭২ শতাংশই ভারতে থাকেন বলে উল্লেখ করেছে রিউমার স্ক্যানার। অ্যাকাউন্টধারীদের মধ্যে দায়িত্বশীল অনেক ব্যক্তিও রয়েছেন। এমনকি ভারতের একাধিক মূল ধারার গণমাধ্যমেও এসব ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।

ভিন্ন ঘটনার ভিডিওতে দেখা গেছে , মুসলিমদের স্থাপনায় সাম্প্রতিক হামলাকে হিন্দুদের স্থাপনায় হামলা দাবি, ভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাকে হিন্দুদের স্থাপনায় হামলার দাবি, রাজনৈতিক স্লোগানের বক্তব্যকে ভিন্ন দাবি, স্ক্রিনশট বিকৃতি, ভুয়া বক্তব্য, বিএনপির নামে ভুয়া টেলিগ্রাম অ্যাকাউন্টের বরাতে ভুল তথ্য এবং হিন্দু নিহতের সংখ্যা নিয়ে ভুয়া দাবির মাধ্যমে এসব অর্ধশতাধিক ভুয়া তথ্যের ব্যাপক প্রচার লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার।

প্রচারিত পোস্টগুলোর ক্ষেত্রে ভুয়া তথ্যের প্রচারে ৮০ শতাংশ ক্ষেত্রেই ব্যবহার হয়েছে ভিডিও ফুটেজ। এসব ভিডিও ফুটেজের মধ্যে ১৫টি গত ৫ আগস্টের আগের ভিন্ন ঘটনার। বাকিগুলো সরকার পতন পরবর্তী সময়ে ভিন্ন ভিন্ন ঘটনা হলেও এসব ফুটেজকে সাম্প্রতিক সাম্প্রদায়িক ভুয়া তথ্যের প্রচারে ব্যবহার করা হয়েছে।

এছাড়া, ১৬ শতাংশ ক্ষেত্রে ছবি ও স্ক্রিনশট এবং বাকি চার শতাংশ ক্ষেত্রে ব্যবহার হয়েছে ছবি, ভিডিও বিহীন স্ট্যাটাস।

রিউমার স্ক্যানার মনে করছে, অপতথ্য ছড়ানো এক্স অ্যাকাউন্টগুলোর জন্য এবার বড় সুযোগ হয়ে এসেছে বাংলাদেশের গত এক মাসের ঘটনাপ্রবাহের অসংখ্য কন্টেন্ট অনলাইনে থাকা। মধ্য জুলাই থেকে আন্দোলন, হামলা, লাশেরসহ বিভিন্ন ঘটনাপ্রবাহে অসংখ্য ভিডিও ফুটেজ পোস্ট হয়েছে। এগুলো ব্যবহার করে সহজেই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক রূপ দিয়ে প্রচার করা হয়েছে।

গত ৭ জুলাই বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়। এই ঘটনারই একটি ভিডিও সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গত ৯ আগস্ট ভারতের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের হিন্দু নারী ও শিশুদের একটি ক্যাম্পে জিহাদিরা বোমা দিয়ে হামলা চালিয়ে শত শত নারীকে হত্যা করার দৃশ্য। রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট যে ৫০টি অ্যাকাউন্টের একটি করে পোস্টকে এই গবেষণায় নমুনা হিসেবে গ্রহণ করেছে, তার মধ্যে ১৩টি পোস্টেই ভিন্ন ঘটনাকে এমন সাম্প্রদায়িক রূপ দেয়া হয়েছে।

তবে সবচেয়ে বেশি ঘটেছে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচারের ঘটনা। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের অভিনেত্রী আজমেরী বাঁধনের প্রসঙ্গ। তাকে হিন্দু দাবি করে একটি ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে, বাংলাদেশে হিন্দু নারীর কান্না করে বক্তৃতা দেয়ার দৃশ্য। বাঁধন নিজেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। এমন আরো ১৭টি ঘটনার প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট, যা ধরণ অনুযায়ী সর্বোচ্চ।

Tags: রিউমর স্ক্যানারসামাজিক মাধ্যম এক্স
Previous Post

স্কুলশিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রী, কয়েকমাস চিকিৎসার পর মৃত্যু

Next Post

বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনা ও ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Next Post
প্রেস কনফারেন্সে তিনজন বক্তা ও মাইক্রোফোনের সেটআপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনা ও ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

দুই প্রেমিকের হাস্যোজ্জ্বল ছবি, উৎসবের পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনেই ১০০ কোটির ঘরে ‘স্ত্রী টু’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT