চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দিকেই মনোযোগ জ্যোতিদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইমেন’স চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শেষ সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টিম টাইগ্রেস। ভারতে গড়াতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে অন্তত ৩ পয়েন্ট লাগবে বাংলাদেশের। টাইগ্রেস নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য সিরিজ থেকে অন্তত ৪ পয়েন্ট নেয়া। আর সে কারণে জেতার দিকেই মনোযোগ লাল-সবুজের মেয়েদের।

উইমেন’স চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ জিততে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকেট মিলবে বাংলাদেশের। নয়তো নামতে হবে বিশ্বকাপ বাছাই খেলতে হবে জ্যোতিদের। আর বিশ্বকাপের টিকিট কাটতে জ্যোতির লক্ষ্য ক্যারিবীয়দের বিপক্ষে অন্তত ৪ পয়েন্ট আদায় করা।

সোমবার সেন্ট কিটসের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে মেয়েরা। শনিবার অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান জ্যোতি।

টাইগ্রেস অধিনায়ক বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটাই। যেন ৪ পয়েন্ট নিতে পারি, বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারি। আমাদের কোনো সংশয় নেই। বিশেষ করে ওয়ানডে দলটা সবশেষ সিরিজে যেমন ভালো ক্রিকেট খেলেছে, আমি বলব বেশ দাপুটে ক্রিকেটই খেলেছে। অনেকের মাথায় অনেক সমীকরণ থাকবে। তবে আমি আমার দলকে পরিষ্কার বার্তা দিয়েছি, ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং সিরিজ জিততে হবে। পরের হিসাব পরে দেখা যাবে। ম্যাচ জিতলে পরের সমীকরণ আসবে। তাই জেতার দিকেই আমাদের মনোযোগ।’

ক্যারিবীয় দ্বীপে খেলাটা চ্যালেঞ্জিং মেয়েদের জন্য। ২০১৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ ছাড়া সেখানে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে তা না ভেবে নিজেদের শক্তিমত্তায় জোর দিতে চান বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘প্রত্যেকটা জায়গায়ই খেলতে গেলে চ্যালেঞ্জ থাকে। কোনো জায়গায় বলা যাবে না যে কেউ সহজে স্বাগত জানাবে। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবেলা করতে হবে। সবচেয়ে বড় বিষয়, আমাদের ইতিবাচক থাকার গুরুত্ব অনেক।’

‘(ওয়েস্ট ইন্ডিজে) সবশেষ বাংলাদেশের ছেলেদের দল খেলে এসেছে। সেন্ট কিটসের উইকেট সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে। ২০১৮ সালে সবশেষ খেলেছিলাম, ওই দলের অনেকেই নেই এখন। তবে এটা নির্ভর করছে দল কীভাবে দেখেছে। এটা কি শুধুই একটা সিরিজ নাকি বিশ্বকাপের একটা টিকেট। এখন পর্যন্ত এদিক থেকে চিন্তা করলে সবাই যেভাবে অনুশীলন করছে, কথাবার্তা বলছে… সবাই শতভাগের চেয়েও বেশি মনোযোগী। আসলে কেউই চাই না যে আমাদের বাছাই খেলতে হোক। তাই সবাই অনেক বেশি মনোযোগী।’

আগামী ১৪ জানুয়ারি ক্যারিবীয় দ্বীপ সেন্ট কিটসে পৌঁছাবে টিম টাইগ্রেস। ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু। ২১ জানুয়ারি দ্বিতীয় এবং ২৪ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরে ২৭ জানুয়ারি প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ২৯ জানুয়ারি দ্বিতীয় এবং ২৯ জানুয়ারি তৃতীয় টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবেন জ্যোতি-ফাহিমারা। দুই ফরম্যাটের সব ম্যাচই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গড়াবে।

Tags: ওয়েস্ট ইন্ডিজজ্যোতিবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

Next Post

যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই তারকাদের বাড়ি-গাড়ি

Next Post
বাংলা টেলিভিশন তারকারা একসঙ্গে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই তারকাদের বাড়ি-গাড়ি

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অবসর নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের অবসর নিয়ে যা বললেন আশরাফুল-ইমরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT