চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের অবসর নিয়ে যা বললেন আশরাফুল-ইমরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অবসর নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: সবশেষ ২০২৩ সালে জাতীয় দলের জার্সিতে দেখা মিলেছিল তামিম ইকবালের। এরপর আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন তামিম। দেশসেরা ওপেনারের বিদায় নিয়ে কথা বলেছেন তামিমের সাবেক দুই সতীর্থ মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। আশরাফুলের মতে জাতীয় লিগে তামিমকে দেখতে চান আরও কয়েকবছর। আর ইমরুল বলেছেন তামিম চাইলেই খেলতে পারতেন আরও ২-৩ বছর।

বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ইমরুল কায়েস। আর রংপুরের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল। শুক্রবার সিলেটে জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার তামিমকে নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন। সেখানে নিজেদের অভিব্যক্তি জানান।

তামিমের অবসর নিয়ে খানিক আক্ষেপের সুরে কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে আশা ছিল তার। বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপের পর থেকেই তো সে বাংলাদেশ দলে খেলছে না। ২০০৬ সাল থেকে লম্বা একটা ক্যারিয়ার ছিল তার। বাংলাদেশি ব্যাটার টপ অর্ডারে ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫-১৬ হাজার রান করেছে, বড় অর্জন। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। আমরা আশা করেছিলাম সে ফিরে আসবে কিন্তু সবারই নিজস্ব সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

তামিমের দেড় যুগের ক্যারিয়ারের প্রতিও সম্মান জানালেন আশরাফুল, ‘আমি মনে করি, আরো কয়েক মৌসুম আমরা তাকে ঘরোয়া ক্রিকেটে দেখব। অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন। বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা আমরা সবসময় র‍্যাংকিংয়ে ৯-১০ এ থাকতাম। সেখান থেকে টপ র‍্যাংকিংয়ের থাকা দলের বোলারদের খেলা চ্যালেঞ্জ ছিল সেখানে সফল হয়েছেন। অধিনায়ক হিসেবে ভালো করেছেন। সেরা ২-৩ জনের একজন। ১৭ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য তাকে স্যালুট দিতেই হবে।’

২০২৩ সালে তামিম একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে ফিরেছেন। সেই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন ইমরুল। তবে এবার তামিমের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটার। বলেছেন,‘ও যেদিন প্রথম অবসরের ঘোষণা দেয় আমি হতবাক হয়েছিলাম। হয়ত আবেগী সিদ্ধান্ত ছিল। আমি মনে করি, তামিম ইকবালের বাংলাদেশের ক্রিকেটে দেয়ার আরো অনেক কিছু ছিল। ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়ত আমাদের দলের জন্য ভালো হতো। কিন্তু এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের এখানে কিছু বলার নাই। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’

আরো ২-৩ বছর তামিম খেলতে পারতেন বলে মনে করেন ইমরুল, ‘খেলোয়াড় হিসেবে সে যখন স্টপ করেছিল ওইসময় থেকে খেলা চালিয়ে গেলে সে খেলতে পারতো। তার যে পারফরম্যান্স নিজেকে ফিট রাখলে সে চ্যাম্পিয়ন্স ট্রফি সহজেই খেলতে পারতো, তার স্কিলের দিক থেকে কোন কমতি নেই। যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে কিছু বলার নাই।’

Tags: অবসরআশরাফুলইমরুলতামিমবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই তারকাদের বাড়ি-গাড়ি

Next Post

ইরানি ‘স্যাটেলাইট ড্রোন’ কেন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে?

Next Post
ইরানি স্যাটেলাইট ড্রোনের তিনটি ড্রোন ট্রাকের উপর রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানি 'স্যাটেলাইট ড্রোন' কেন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে?

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT