চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

পান্না আক্তার by পান্না আক্তার
8:04 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in ডিজিটাল শর্ট, ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন রংপুর ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিব সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ শনিবার ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভারতের কোচবিহার জেলার রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা সূত্র জানায়, শুক্রবার সকালে দহগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। খবর পেয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। তবে কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমীর খসরু বলেন, সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বাধা দেয়া হয়। প্রথমে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর আবার শুরু করে তারা।

 

Tags: বিএসএফ
Previous Post

হুট করে কেন ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো সরকার?

Next Post

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দিকেই মনোযোগ জ্যোতিদের

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দিকেই মনোযোগ জ্যোতিদের

বাংলা টেলিভিশন তারকারা একসঙ্গে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই তারকাদের বাড়ি-গাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT