চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়িয়াল বিল অবৈধ দখলমুক্ত করতে পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, পরিবেশ
A A
নেতারা আড়িয়াল বিলের দখলমুক্তির জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়িয়াল বিল দখলমুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন। তিনি বলেন, আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না এবং পুকুর ভরাট বন্ধ করতে হবে। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।

সোমবার আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদ্বয়। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জের চারটি উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বিলটি দখলমুক্ত করে সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিলের জমিতে কোনো আবাসন গড়ে উঠতে দেওয়া হবে না এবং অবৈধ ভূমিদস্যুদের হাত থেকে বিলকে রক্ষা করতে হবে।

এর আগে সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা।

মতবিনিময় সভার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags: সৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে: ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

Next Post

দশ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারাল শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, ইংল্যান্ডের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারাল শ্রীলঙ্কা

দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন, মানববন্ধনে শিক্ষকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি টাকার আর্থিক অনিয়ম; দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT