চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে: ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও প্রধান উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল নজরটিই হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জোর দেন প্রধান উপদেষ্টা।

ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র‌্যান্ডেল সোমবার ৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস সংস্কার ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য হলি সি’র সমর্থন কামনা করেন।

অধ্যাপক ইউনূস ও হোলি সি’র অ্যাপোস্টলিক নানসিও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা করেন। আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ভ্যাটিকানের রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশের আলেমদের সঙ্গে হলি সি’স ডিকাস্ট্রির একটি প্রতিনিধি দলের একটি আন্তঃধর্মীয় সংলাপের প্রস্তাব দিয়েছেন।

তিনি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় এসডিজি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (এসডিজি বিষয়ক) লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

Tags: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টা
Previous Post

শিল্পকলার নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

Next Post

আড়িয়াল বিল অবৈধ দখলমুক্ত করতে পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার

Next Post
নেতারা আড়িয়াল বিলের দখলমুক্তির জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়িয়াল বিল অবৈধ দখলমুক্ত করতে পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার

শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, ইংল্যান্ডের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারাল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT