চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রডের রেকর্ডে মাথা ঘামাচ্ছেন না ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 19, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে বলের দিকে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার জোর দিয়ে বলছেন, তার বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের রেকর্ডে মাথা ঘামাচ্ছেন না। যদিও ৩৬ বর্ষী তারকা স্বীকার করছেন ইংল্যান্ড ক্রিকেটের কড়া সমর্থকগোষ্ঠী বর্মি আর্মি ব্রডের রেকর্ড নিয়ে তাকে কটূক্তি করছে। তবে এ রেকর্ড তাকে উদ্বিগ্ন করছে না।

ব্রডের বিপক্ষে ওয়ার্নারের রেকর্ডে সাবেক অনেক খেলোয়াড়ও উদ্বিগ্ন। নিউ সাউথ ওয়েলসে জন্ম নেয়া এ ব্যাটার ক্যারিয়ারে ১৭ বার ব্রডের বলে আউট হয়েছেন। এরমধ্যে অ্যাশেজের তৃতীয় টেস্টে হেডিংলিতে দুবার আউটের ঘটনা রয়েছে।

ভনী এন্ড টাফার্স ক্রিকেট ক্লাবের অনুষ্ঠানে ওয়ার্নার বলেছেন, ‘আমি আসলেই ওই ম্যাচ পরবর্তী বিষয় নিয়ে ভাবি না। যে বলটি আমার দিকে আসছে সেটা থেকে কীভাবে রান করা যায়, সেই চিন্তা করতে হবে। সে সবসময় ভালো জায়গায় বল করে।’

‘ব্রডের মুখোমুখি হতে আমার ভালো লাগে। আমাদের দুজনই বাঁহাতি ওপেনিং ব্যাটার এবং আজকের খেলার বাঁহাতিদের কাছে সেরা একজন বোলার সে। সে এটাতে পারদর্শী। সেখানে অ্যান্ডারসনও আছেন। আমরা তাদের দীর্ঘসময় দেখছি এবং তাদের বিপক্ষে খেলছি।’

বর্মি আর্মি অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টন থেকে এখন পর্যন্ত ওয়ার্নারকে দুয়োধ্বনি দিয়ে যাচ্ছে এভাবে- ‘ব্রড তোমাকে আউট করতে যাচ্ছে।’ কিন্তু ওয়ার্নার জোর দিয়েই বলছেন, ব্রডের বিপক্ষে যখন খেলতে নামছেন তখন এ রেকর্ড তার মাথায় চেপে থাকে না।

ওয়ার্নার এখন পর্যন্ত দাবি করছেন চতুর্থ টেস্টের আগে দুর্দান্ত ফর্মে আছেন। তার যুক্তি, ব্রড কেবল হেডিংলিতে দুটি ভালো বল দিয়ে তাকে আউট করেছেন।

অস্ট্রেলিয়ার সামনে সুযোগ এসেছে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের। কাজটি সম্পন্ন করতে ওল্ড ট্রাফোর্ডের চতুর্থ টেস্টে টপঅর্ডারে জায়গা নিশ্চিত হয়েছে তার। হেডিংলি টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হওয়ার পর দলে ওয়ার্নারের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিরিজে এখন পর্যন্ত তার গড় মাত্র ২৩.৫।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডএজবাস্টনওয়ার্নারওল্ড ট্রাফোর্ডবার্মি আর্মিব্রডভনলিড স্পোর্টসহেডিংলি
Previous Post

‘একটা অসাধারণ সময় আমরা কাটিয়েছি’

Next Post

গুপ্তধনের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

Next Post
দুই পুরুষের ছবি, একজন যুবক ও একজন বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুপ্তধনের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সহজে হারিয়ে সমতায় ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT