চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা অসাধারণ সময় আমরা কাটিয়েছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 19, জুলাই 2023
in বিনোদন
A A
বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দম্পতি, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা-নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন কিংবদন্তী আফজাল হোসেন। বিজ্ঞাপন, মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র- সব মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন তিনি। প্রায় ৫০ বছরের বর্ণিল ক্যারিয়ার তার! গুণী এই মানুষের জন্মদিন বুধবার (১৯ জুলাই)। বিশেষ এই দিনে সংস্কৃতি অঙ্গনের তারকা মুখ থেকে সাধারণ দর্শক ভক্তরাও তাকে শুভ কামনা জানাচ্ছেন।

কেউ কেউ অতীত কাজে আফজাল হোসেনের সাহচর্য পেয়ে ভীষণ স্মৃতিকাতর। কেউ কেউ শেয়ার করছেন মজার স্মৃতিকথাও! গুণী এই অভিনেতা, নির্দেশকের জন্মদিনে বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। এদিন চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে আফজাল হোসেনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সেই সাথে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান তারকা কথনেও অং শ নেন তিনি।

চ্যানেল আই অনলাইন এর সাক্ষাৎকারে একজন অতিথি হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সরাসরি ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব সঞ্চালনা করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শহিদুল আলম সাচ্চু। তাদের কথোপকথনে উঠে আসে আফজাল হোসেনের শৈশব, কৈশোর ও যৌবনের না বলা অনেক কথা। কীভাবে তিনি চারুকলায় পড়তে আগ্রহী হয়ে উঠলেন, থিয়েটারের সাথে যুক্ত করা সহ নানা প্রসঙ্গ।

চ্যানেল আইয়ের প্রায় ঘণ্টাব্যাপী সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে বেশ কয়েকজন পরিচিত মুখ ফোন করে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানান। এরমধ্যে গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অন্যতম। আফজাল হোসেনের সাথে সুবর্ণার কথোপকথনে উঠে আসে তাদের বন্ধুত্বের অনেক অজানা গল্প।

এক পর্যায়ে দুজনেই স্মৃতিকাতর হয়ে উঠেন। এসময় সুবর্ণা বলেন, “আফজাল আর আমি একদম ছোটবেলা থেকে একসাথে কাজ করেছি। আমাদের জুটি বাংলাদেশে একটি জনপ্রিয় জুটি। কিন্তু এর বাইরে একটা ঘটনা আছে। নৃত্যশিল্পী, ফুটবলার, ক্রিকেটার, লেখক, শিল্পী- এরকম বিভিন্ন অঙ্গনের সবাই সবার সাথে একটা কানেকশান ছিলো। একটা দারুণ বন্ডিং ছিলো আমাদের। ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, হুমায়ূন ফরীদি- আমরা সবাই একসাথে বড় হয়েছি।”

রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যানেল আইয়ে আফজাল হোসেনকে লাল গালিচা সংবর্ধনা

সুবর্ণার মুখ থেকে কথা কেড়ে নিয়ে এসময় আফজাল হোসেন বলেন, “একসাথে বড় হয়েছি বললে এখন লোকজন কতোটা বুঝতে পারবে, জানি না! আমরা শুধু তখন বিচ্ছিন্ন হতাম, যখন রাতে যে যার জায়গায় ঘুমোতে যেতাম! বাকি সময়টা তো কোনো না কোনোভাবে একসঙ্গেই থাকা হয়েছে আমাদের। আমরা যে যেখানেই থাকি, একসাথে হওয়ার চেষ্টা করতাম। সুবর্ণা যাদের কথা বললেন, তাদের ছাড়াও এই মুহূর্তে আমার মনে পড়ছে মিতা হক, শম্পা, রেহনুমা, রিনির কথা। একটা অসাধারণ সময় আমরা কাটিয়েছি।”

দূর অতীতের নানা স্মৃতিতে ডুবে যেতে যেতে আফজালের উদ্দেশে এসময় সুবর্ণা বলে উঠেন, ‘তোর জন্মদিনে আমরা সিরিয়াস বিষয়ে চলে যাচ্ছি। তুই ভাল থাক। অনেক অনেক ভালো কাটুক তোর দিন। শুভ কামনা জানাই।’

এসময় আফজাল বলেন, ‘ফেসবুকে তোর সকাল বেলার পোস্টটি ভালো লেগেছে।’ সুবর্ণা বলেন, ‘হ্যাঁ, কোনো এক পহেলা বৈশাখের ছবি!’

Tags: আফজাল হোসেনচ্যানেল আইজন্মদিননাটকমঞ্চলাল গালিচালিড বিনোদনসিনেমাসুবর্ণা মুস্তাফা
Previous Post

বিশেষ কৃষি পণ্যের তালিকায় কাঁঠাল

Next Post

ব্রডের রেকর্ডে মাথা ঘামাচ্ছেন না ওয়ার্নার

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে বলের দিকে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রডের রেকর্ডে মাথা ঘামাচ্ছেন না ওয়ার্নার

দুই পুরুষের ছবি, একজন যুবক ও একজন বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুপ্তধনের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT