চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তধনের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 19, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
দুই পুরুষের ছবি, একজন যুবক ও একজন বৃদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে গুপ্তধনের লোভ দেখিয়ে তন্ত্রমন্ত্র ঝাড়ফুকের নাম করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভণ্ডফকির হেলালসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থাকায় মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে নগরী থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে ফকির হেলাল হাওলাদার (৪৯) ও তার সহযোগী বরিশাল নগরীর বেলতলা এলাকার ইউনুস মিয়ার বাসার ভাড়াটিয়া এবং কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার লাল মীরার ছেলে জাফর মীরা (৪৬)।

বুধবার (১৯ জুলাই) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৫ জুলাই গভীর রাতে ভুক্তভোগী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন অভিযুক্তরা।

ওসি মুকুল জানান, ফকির হেলাল বরিশালের কর্ণকাঠি এলাকার আমিরুল ইসলামের বাগান বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত। পাশাপাশি নিজেকে ফকির দাবি করে ঝাড়ফুক দেন। ভণ্ডফকির হেলালের সহযোগী জাফর মীরা ভুক্তভোগী নারী ও তার স্বামীকে গুপ্তধনের সন্ধান পাইয়ে দেয়ার লোভ দেখায়। এই প্রলোভনে ভুক্তভোগী নারীকে আসনে  তন্ত্রমন্ত্র পড়ার জন্য বিশেষ পদ্ধতিতে বসার প্রস্তাব দেয়। এতে রাজি হলে গত ১৫ জুলাই বিকেলে ভুক্তভোগী নারীকে মীরা ওই বাগান বাড়িতে নিয়ে যান। গভীর রাতে ভুক্তভোগী নারীকে আসনে বসিয়ে নানা তন্ত্রমন্ত্র ঝাড়ফুকের নাম করে অভিযুক্তরা সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গত ১৬ জুলাই ভোরে ওই নারীকে বাসায় পাঠিয়ে দেয়। এ ঘটনার পরদিন গত ১৭ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, হেলাল হাওলাদারের ঝাড়ফুক দিয়ে লোকজন ভালো হচ্ছে দাবি করে সে ফকিরি কাজ করত। অথচ সে কোনো তন্ত্রমন্ত্রই জানে না। গ্রেপ্তার আসামীরা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

Tags: বরিশাল
Previous Post

ব্রডের রেকর্ডে মাথা ঘামাচ্ছেন না ওয়ার্নার

Next Post

বাংলাদেশকে সহজে হারিয়ে সমতায় ভারত

Next Post
ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সহজে হারিয়ে সমতায় ভারত

একজন ব্যক্তি পরমাণু বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওপেনহেইমার’ ছবিতে বোমা বিস্ফোরণের দৃশ্য নিয়ে রহস্য!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT