চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই: ধর্ম উপদেষ্টা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
5:00 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
Bangladeshi leaders at a political event with a banner in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কুমিল্লা প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনীতি ও  সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ও ধর্মীয় ভাবমূর্তি জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোন সময় বিপদে পড়তে পারি।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর এর উদ্যোগে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম-খতীব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লামা ইকবাল বলে গেছেন গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।

ধর্ম উপদেষ্টা বলেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন।

তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা মিম্বারে দাঁড়িয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে বলবেন। কেউ যদি কছিু বলে তাহলে সরকারসহ সবাই আপনাদের সহযোগিতা করবে।

সম্মেলনে বক্তব্য রাখেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান. কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, এবি পার্টি কুমিল্লার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

Tags: কুমিল্লাধর্ম উপদেষ্টা
Previous Post

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহনন

Next Post

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, টেস্টের জন্য মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আয়ারল্যান্ড খুবই ভালো খেলেছে, এটাই টেস্টের সৌন্দর্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT