চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহনন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা, মুখমণ্ডল অস্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা ।

বাবা-মা মোবাইল ফোন কিনে না দেওয়ায় ভারতের মহারাষ্ট্রে অষ্টম শ্রেণির (১৩) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২৩ নভেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে চাঁকাপুরের হনুমান মন্দিরের কাছে বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ৮ম শ্রেণির ওই ছাত্রী মোবাইল ফোনে গেম খেলতে পছন্দ করত। একারণে সে তার বাবা-মাকে মোবাইল ফোন কিনতে বলে। তারা কিনে দিতে রাজি হয়নি। এরপর বিরক্ত হয়ে বাবা–মায়ের অনুপস্থিতিতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা এবং বোন বাড়ি ফিরে মৃতদেহ দেখতে পান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মায়ো হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মহারাষ্ট্রে এই মাসের শুরুতে একই রকম ঘটনা ঘটেছিল। মোবাইল ফোন কিনে না দেওয়ায় ১৬ বছর বয়সী এক কিশোর পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ছেলেটি পুলিশ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

মহারাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়, গত বছরও মহারাষ্ট্রে ১৫ বছর বয়সী এক ছেলে তার জন্মদিনে মোবাইল ফোন চেয়েছিল। তাকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় যখন তার মা এবং বোন ঘুমাচ্ছিলেন তখন ছেলেটি আত্মহত্যা করে।

গত বছরের জুলাই মাসে, নভি মুম্বাইয়ে বাবা আইফোন কিনে না দেওয়ায় ১৮ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করে। তার বাবার মতে, ছেলেটি প্রায় দেড় লাখ টাকার একটি আইফোন চেয়েছিল। তখন বাবা তাকে একটি কম দামের ভিভো ফোন কিনে দেয়। কিন্তু তাতে হতাশায় পড়ে আত্মহত্যা করে সে।

Tags: আত্মহত্যানাগপুরভারতমহারাষ্ট্রমোবাইল ফোন
Previous Post

‘আরও খেলতে চাই, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’

Next Post

রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই: ধর্ম উপদেষ্টা

Next Post
Bangladeshi leaders at a political event with a banner in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই: ধর্ম উপদেষ্টা

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT