চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়ারল্যান্ড খুবই ভালো খেলেছে, এটাই টেস্টের সৌন্দর্য’

বলছেন নাজমুল হোসেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, টেস্টের জন্য মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্ত

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের সামনে ৫০৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ। পাহাড়সম লক্ষ্যে নেমে চতুর্থ দিনে ৬ উইকেট হারায় সফরকারী দলটি। শেষদিনে ভালো প্রতিরোধ গড়ে ৫৯.৩ ওভার ব্যাট করে। নবম উইকেটে কার্টিস ক্যাম্ফের ও গ্যাভিন হোয়ে ৩১.৫ ওভার জুটি গড়েন। শেষে ২১৭ রানে হারে অতিথিরা। আইরিশদের প্রতিরোধ টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বলছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে জিতে আয়ারল্যান্ডকে ২-০তে হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষ ব্যাটারদের প্রশংসা করেছেন শান্ত। বলেছেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে।’

‘এরকম একটা পঞ্চম দিনের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা দিয়েছে, অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি বলবো, আমাদের বোলাররা যেভাবে বল করেছে, ওই ধৈর্য্যটা নিয়ে এটাও আসলে প্রশংসা পাওয়ার মতো। বিশেষ করে তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং ইবাদত, সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, এটা আসলে কৃতিত্ব দেয়ার মতো।’

পঞ্চম দিনে আইরিশদের সাবলীল ব্যাটিংয়ের একটি কারণ হিসেবে মিরপুরের উইকেটের ভালো আচরণকে দেখছেন শান্ত। বললেন, ‘প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায়, সেটির থেকে অনেক ভালো আচরণ করেছে। বিশেষ করে বাউন্সটা দেখেন, একদমই সত্যিকারের বাউন্স ছিল এবং কাঙ্ক্ষিত, আজকেও। প্রত্যেকটা উইকেট নিতে কষ্ট হয়েছে। শেখার তো শেষ নেই।’

কার্টিস ক্যাম্ফেরের প্রশংসায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্ফের ব্যাটিং করেছে, এতগুলো বল ফেস করেছে, এই জিনিসগুলোতে আসলে বোঝা যায় সে কতটা নিবেদিত। কতটা প্রতিজ্ঞা নিয়ে ব্যাটিং করেছে তারা। আমরাও করেছি। আমরা অতীতেও করেছি, এই সিরিজেও বেশকিছু ইনিংস ছিল যেখানে আমরা ওই চ্যালেঞ্জটা ভালোভাবে গ্রহণ করেছি। এরকম পরিস্থিতি যদি আমাদেরও আসে, ওই আকাঙ্খাটা দেখানো যে আমরা দলের জন্য ওভাবে ব্যাটিং করবো, এই জিনিসগুলো আশা করব। অতীতে করেছি এটা যেন ভবিষ্যতেও আমরা করতে পারি।’

Tags: আয়ারল্যান্ডক্যাম্ফেরবাংলাদেশবিসিবিমিরপুর টেস্টলিড স্পোর্টসশান্ত
Previous Post

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

Next Post

দ্য আর্থশট প্রাইজ: প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে

Next Post
প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে দ্য আর্থশট প্রাইজ ২০২৫. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্য আর্থশট প্রাইজ: প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT