চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 03, আগস্ট 2026
in কর্পোরেট নিউজ
A A
ওয়ালটন ও মার্সেল কর্মকর্তাদের দ্য লাউরেট সোয়েট ২০২৩ অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধিতে গত অর্থবছরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ সম্মাননা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সম্প্রতি গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি, নিশাত তাসনিম শুচি এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন এই পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, কর্মীদের নিষ্ঠা, আত্মনিবেদন এবং পেশাদারিত্বের কারণেই ওয়ালটন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তাদের অবদানের স্বীকৃতি দিতেই এই সম্মাননা আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কর্মীদের স্বীকৃতি দেওয়ার এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়িক অগ্রগতির রূপরেখা তুলে ধরে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট বিভাগে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), এএমডি ইউসুফ আলী ও লিয়াকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তম্ময় সম্মাননা পান।

সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন বিভাগে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলসের সিবিও রাজু আহমদ পুরস্কৃত হন।

পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স বিভাগে এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধূরী ও প্রদীপ প্রামাণিক এবং স্পেশাল কন্ট্রিবিউশন বিভাগে মো. জাহিদুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মো. রবিউল ইসলাম মিলটন, মো. মোস্তাফিজুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান রাজু সম্মাননা লাভ করেন।

এছাড়া সেলস এক্সিলেন্স বিভাগে মো. শাহরিয়ার হোসেন, মো. আবু সুফিয়ান, মো. নাজমুল সানা, সৌভিক অধিকারী ও মো. হেলাল সরদারসহ ওয়ালটন প্লাজা এবং করপোরেট সেলস ডেভেলপমেন্ট উইংকে পুরস্কৃত করা হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tags: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিবিশেষ সম্মাননা
Previous Post

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

Next Post

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

Next Post
চীনা নভোচারীরা মহাকাশে ধান চাষের সফলতা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

কনসার্টে মাইলস-ওয়ারফেজ ব্যান্ডের পারফরমেন্স, দর্শকদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT